রণবীর-আলিয়ার বিয়ে হয়ে গেছে: নীতু কাপুর

বিনোদন ডেস্ক
১০ এপ্রিল ২০২২, ১১:২৮আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১১:২৯

পুরোদমে চলছে বিয়ের আয়োজন। ১৪ এপ্রিল তারিখ লক। কাপুর ও ভাট পরিবার যেমন প্রস্তুত, তেমনি ভারতীয় সংবাদমাধ্যমও তৈরি। তবে এরমধ্যেই বোমা ফাটালেন রণবীর কাপুরের মা নীতু কাপুর। জানিয়ে দিলেন, রণবীর-আলিয়ার বিয়ে সম্পন্ন।

‘ডান্স দিওয়ানে জুনিয়র’ রিয়েলিটি শো'র বিচারক হিসেবে দেখা যাবে নীতুকে। এর শুটিংয়ে সাংবাদিকরা তাকে ছেঁকে ধরেছিলেন। ছেলের বিয়ে নিয়ে নানাবিধ প্রশ্নের সম্মুখীন হতে হয় নীতুকে। বিয়ের তারিখ জানার জন্য আগ্রহী সাংবাদিককে নীতুর উত্তর, ‘আমি তো বলছি, ওদের বিয়ে হয়ে গিয়েছে।’
বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই যেন আবারও বলেন কথাটি। তবে কি আসলেই বিয়ে হয়ে গেছে? এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি? বিষয়টির খোলাসা হয়নি এখনও।

নীতু ইতোমধ্যে কাপুরদের ‘খানদানি’ সোনার হার তার বউমার গলায় পরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কাপুর বংশের সেই হারের প্রথম মালিক ছিলেন রণবীরের ঠাকুমা কৃষ্ণা রাজ কাপুর। তার ছেলে ঋষি কাপুরের সঙ্গে নীতুর বিয়ের পর নিজের বউমার হাতে তুলে দিয়েছিলেন সেই হার। এবার পালা নীতুর।

শাশুড়ির ভূমিকায় অবতীর্ণ হয়ে আলিয়ার গলায় পরাবেন তাদের পরিবারের খানদানি ঐতিহ্য।

উল্লেখ্য, করোনা পরিস্থিতি শুরু হওয়ার কারণেই বারবার পিছিয়ে গিয়েছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে। গত বছরই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তাদের। তবে এবার এপ্রিলকে বেছে নিয়েছেন তারা। কাপুর পরিবারের ঐতিহ্যবাহী বাড়ি আরকে হাউজে চারহাত এক হবে দুই তারকার।

প্রসঙ্গত, রণবীর কাপুরের বাবা-মা ঋষি কাপুর ও নীতু কাপুরেরও বিয়ে হয় এই বাড়িতেই। 

এদিকে, আলিয়ার ছবি ‘আরআরআর’ আপাতত চলছে সিনেমাহলে। এরপর মুক্তি পাবে রণবীরের সাথে বহু প্রতীক্ষিত ‘ব্রহ্মাস্ত্র’। একইসাথে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র কাজ রয়েছে তার হাতে।

উল্টোদিকে রণবীরকে ‘ব্রহ্মাস্ত্র’ ছাড়াও দেখা যাবে ‘শামশেরা’য় বনি কাপুর ও সঞ্জয় দত্তের সাথে। সঙ্গে লাভ রঞ্জনের ‘অ্যানিমেল’ ছবিতে শ্রদ্ধা কাপুরের সাথে।

সূত্র: জি-নিউজ

/এম/
সম্পর্কিত
প্রকাশ্যে রণবীর-আলিয়ার ২৫০ কোটি রুপির বাংলো
প্রকাশ্যে রণবীর-আলিয়ার ২৫০ কোটি রুপির বাংলো
ফাহাদ ফাসিলকে নিয়ে আগ্রহী আলিয়া!
ফাহাদ ফাসিলকে নিয়ে আগ্রহী আলিয়া!
অভিষেকেই মুগ্ধতা ছড়ালেন আলিয়া
অভিষেকেই মুগ্ধতা ছড়ালেন আলিয়া
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প