পারিবারিক বন্ধন নিয়ে শিবলী-নিপার অন্যরকম নাচ

বিনোদন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২২, ২০:১৬আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১২:০৫

বিশ্বায়ন বা মুক্ত অর্থনীতির যুগে অর্থনীতির পাশাপাশি সবচেয়ে বেশি যে আগ্রাসনের শিকার হচ্ছে মানুষ, তা হলো সাংস্কৃতিক আগ্রাসন। বিশেষ করে পারিবারিক সংস্কৃতির ওপর হামলা চলছেই। বাবা-মায়ের স্থান হচ্ছে বয়স্ক নিবাসে! 

এমন সামাজিক চিত্র নিয়েই এবারের ঈদের ‘ইত্যাদি’তে একটি ভিন্নধর্মী নৃত্য পরিকল্পনা করা হয়েছে। এটি পরিবেশন করেছেন কিংবদন্তি নৃত্যজুটি শিবলী-নিপা ও তাদের দল। 

ভিন্ন পরিকল্পনার এই নৃত্যটিতে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন তিন জন বয়োজ্যেষ্ঠ অভিনয় শিল্পী- দিলারা জামান, জয়ন্ত চট্টোপাধ্যায় ও আবুল হায়াত।

পারিবারিক বন্ধন নিয়ে শিবলী-নিপার অন্যরকম নাচ ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। এই বিশেষ পর্বটি প্রচার হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখাতে লাগবে ২০০ কোটি টাকা!
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখাতে লাগবে ২০০ কোটি টাকা!
বিটিভির প্রকল্পে দুর্নীতি: দুদকের অনুসন্ধানে সাবেক মন্ত্রী ও প্রকৌশলী সিন্ডিকেট 
বিটিভির প্রকল্পে দুর্নীতি: দুদকের অনুসন্ধানে সাবেক মন্ত্রী ও প্রকৌশলী সিন্ডিকেট 
স্বাধীনতা দিবসে বিটিভি সেজেছে যেভাবে
স্বাধীনতা দিবসে বিটিভি সেজেছে যেভাবে
বিটিভির ‘আড্ডা’য় ববিতা
বিটিভির ‘আড্ডা’য় ববিতা
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প