স্বাধীনতা দিবসে বিটিভি সেজেছে যেভাবে

বিনোদন রিপোর্ট
২৫ মার্চ ২০২৬, ১৬:০৫আপডেট : ২৫ মার্চ ২০২৬, ১৬:০৫

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে দিনব্যাপী প্রচারিত হবে সংগীতানুষ্ঠান, কবিতা আবৃত্তির অনুষ্ঠান, আলোচনানুষ্ঠান, নাটক ও আলেখ্যানুষ্ঠানসহ নানা আয়োজন।

২৬ মার্চ সকাল ১০টা ৩৫ মিনিটে প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান। বেলা ১২টায় প্রচার হবে দেশাত্মবোধক কবিতা আবৃত্তির অনুষ্ঠান। দুপুর ১২টা ৪৫ মিনিটে রয়েছে সংগীতানুষ্ঠান ‘স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন’। এ অনুষ্ঠানে গান গাইবেন দিঠি, আনোয়ার, পিয়াল হাসান, সোহেল মেহেদি, লায়লা ইয়াসমিন লাবণ্য, লাবণী আক্তার, চম্পা বনিক, অন্তর, মৌসুমী ইকবাল ও রাফিজা আক্তার। দুপুর দেড়টায় প্রচার হবে ১৯৭১ সালের ২৬ মার্চ দেশি-বিদেশি পত্রিকায় প্রকাশিত সংবাদের বিশ্লেষণধর্মী একটি অনুষ্ঠান। বিকাল সাড়ে ৪টায় থাকছে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান। বিকাল ৫টায় প্রচার হবে সংগীতানুষ্ঠান। সন্ধ্যা ৬টায় থাকছে বিশেষ আলোচনা অনুষ্ঠান।

রাত ৯টায় প্রচার হবে আব্দুল আজিজের রচনা ও নাসির উদ্দিনের প্রযোজনায় বিশেষ নাটক ‘ওঁরা ছিলেন বলেই’। নাটকে অভিনয় করেছেন আব্দুল আজিজ, প্রমা আজিজ, শ্যামল হাসান, কবির টুটুল, ঈশিকা আজিজ, খন্দকার শাহ আলম, ম. ম মোর্শেদ, মারুফ আকিব, সাবিহা জামান প্রমুখ। মহান মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ, সাহস এবং দেশপ্রেমের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটকটি। আলোচনা অনুষ্ঠান রাত ১০টায় সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় ও নাদিয়া হকের উপস্থাপনায় সম্প্রচার হবে আলেখ্যানুষ্ঠান ‘মুক্তির পতাকা আমার’।  একক গান, দলীয় সংগীত, নৃত্য ও আবৃত্তির সমন্বয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠানটি। এতে দেশাত্মবোধক গান পরিবেশন করেছেন সামিনা চৌধুরী ও স্বরলিপি। দলীয় সংগীতে থাকছে জনপ্রিয় দুটি দেশাত্মবোধক গান ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ এবং ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’। 

এছাড়াও দিবসটি উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ-এ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ, তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে কুচকাওয়াজ অনুষ্ঠান, সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা পরিবেশনা এবং জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বিটিভি। নাচ পরিবেশনা বিটিভির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাধীনতার চেতনা ও মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই বিশেষ আয়োজন সাজিয়েছে রাষ্ট্রায়ত্ত এ টেলিভিশন।

/এমএম/
সম্পর্কিত
বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব কেনায় বিটিভির ৭৩ কোটি টাকার ওপর ভ্যাট অব্যাহতি
বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব কেনায় বিটিভির ৭৩ কোটি টাকার ওপর ভ্যাট অব্যাহতি
মুস্তাফা মনোয়ার ছিলেন বহুমুখী প্রতিভার এক অনন্য শিল্পী: তথ্যমন্ত্রী
মুস্তাফা মনোয়ার ছিলেন বহুমুখী প্রতিভার এক অনন্য শিল্পী: তথ্যমন্ত্রী
৬৩ কোটি টাকায় বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব কিনেছে বিটিভি, লাগবে না ভর্তুকি
৬৩ কোটি টাকায় বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব কিনেছে বিটিভি, লাগবে না ভর্তুকি
৭৩ কোটি টাকায় বিশ্বকাপ প্রচারের সত্ত্ব কিনছে বিটিভি
৭৩ কোটি টাকায় বিশ্বকাপ প্রচারের সত্ত্ব কিনছে বিটিভি
বিনোদন বিভাগের সর্বশেষ
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি