বিটিভির ‘আড্ডা’য় ববিতা

বিনোদন রিপোর্ট
১৭ মার্চ ২০২৬, ১৭:৫১আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১৯:৪৫

ঈদ মানেই আনন্দ, স্মৃতি আর প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটানোর বিশেষ উপলক্ষ। এই আনন্দকে আরও রঙিন করে তুলতে ঈদ উপলক্ষে বিশেষ ‘আড্ডা’র আয়োজন করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

শোবিজের দুই প্রজন্মের তারকাদের নিয়ে সাজানো এই আয়োজনে উঠে আসবে ঈদের শৈশব স্মৃতি, পারিবারিক মুহূর্ত এবং শিল্পীজীবনের নানা অজানা গল্প। অনুষ্ঠানে গল্প, গান, হাসি-ঠাট্টা আর খুনসুটিতে জমে উঠবে প্রাণবন্ত আড্ডা। 

সেই আড্ডার অন্যতম চমক হয়ে থাকছেন কিংবদন্তি নায়িকা ববিতা।

শফিউল আলম বাবুর সঙ্গে স্মৃতিচারণে এই আয়োজনে অংশ নিয়ে একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি অভিনেত্রী জানাবেন তার নায়িকা হয়ে ওঠার গল্প। বলবেন ঈদ উদযাপন ও বিভিন্ন সিনেমার স্মরণীয় অভিজ্ঞতার কথাও। এ পর্বের প্রযোজনায় রয়েছেন আব্দুল্লাহ আল মামুন। প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টায়।

‘আড্ডা’ অনুষ্ঠানে আরও অংশ নিয়েছেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত, অভিনেত্রী দিলারা জামান, সংগীতশিল্পী খুরশিদ আলম, অভিনেত্রী আইনুন নাহার পুতুল, কণ্ঠশিল্পী তানিয়া সুলতানা লিজা, মুহিন খান এবং অভিনেতা নীরব। ‘আড্ডা’য় ববিতার সঙ্গে সঞ্চালক শফিউল আলম বাবু এই দুই পর্বের ‘আড্ডা’ অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন রুহানি সালসাবিল। পর্ব দুটি প্রযোজনা করেছেন মোস্তাফিজুর রহমান ও নাজমুল হক। প্রচার হবে ঈদের দিন ও ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৬টায়।

দুই প্রজন্মের শিল্পীদের গল্প, গান আর প্রাণখোলা স্মৃতিচারণে সাজানো এই আড্ডা ঈদের আনন্দকে দর্শকদের কাছে আরও উজ্জ্বল করে তুলবে বলেই প্রত্যাশা বিটিভি কর্তৃপক্ষের।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব কেনায় বিটিভির ৭৩ কোটি টাকার ওপর ভ্যাট অব্যাহতি
বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব কেনায় বিটিভির ৭৩ কোটি টাকার ওপর ভ্যাট অব্যাহতি
মুস্তাফা মনোয়ার ছিলেন বহুমুখী প্রতিভার এক অনন্য শিল্পী: তথ্যমন্ত্রী
মুস্তাফা মনোয়ার ছিলেন বহুমুখী প্রতিভার এক অনন্য শিল্পী: তথ্যমন্ত্রী
৬৩ কোটি টাকায় বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব কিনেছে বিটিভি, লাগবে না ভর্তুকি
৬৩ কোটি টাকায় বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব কিনেছে বিটিভি, লাগবে না ভর্তুকি
৭৩ কোটি টাকায় বিশ্বকাপ প্রচারের সত্ত্ব কিনছে বিটিভি
৭৩ কোটি টাকায় বিশ্বকাপ প্রচারের সত্ত্ব কিনছে বিটিভি
বিনোদন বিভাগের সর্বশেষ
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি