এবার মমতাজের ‘বাপের বড় পোলা’, সঙ্গে বেলাল

বিনোদন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২২, ১১:৩০আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১২:০৬

‘পোলা তো নয় আগুনের গোলা’ থেকে শুরু করে নানা ধরনের চরিত্র নিয়ে গান করেছেন জনপ্রিয় ফোক শিল্পী মমতাজ। এবার গাইলেন এক বাবার বড় সন্তানকে নিয়ে। গানের শিরোনাম ‘বাপের বড় পোলা’।

ফলে দীর্ঘদিন পর নতুন গান নিয়ে হাজির হচ্ছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। বেলাল খানের ফিচারিংয়ে এটি তৈরি। ‘আব্বে বাপের বড় পোলা/ তার চোখ দুইটা ঘোলা ঘোলা- গলির চিপায় খিস্তি ঝাড়ে/ জামার বোতাম রাখে খোলা..’ এমন চমকপ্রদ কথার গানটি লিখেছেন সোমেশ্বর অলি। 

এতে মমতাজের সঙ্গে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন বেলাল নিজেই। সংগীতায়োজনে আছেন আল আমিন ও আদিব। জাঁকালো কাজটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার।

এর মাধ্যমেই সুপারহিট ‘লোকাল বাস’র পর নতুন কোনও মিউজিক ভিডিওতে পারফর্ম করলেন মমতাজ। গানটিতে বেলাল খান ও মমতাজের উপস্থিতি ছাড়াও অভিনয় করেছেন রেহনুমা মোস্তফা ও আলভী জাহেরসহ একদল নৃত্যশিল্পী। কোরিওগ্রাফি করেছেন রুহুল আমিন।

মমতাজ বললেন, ‘‘বেলালের সুরে প্রথমবার গেয়েছিলাম ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ সিনেমায়। এতে গেয়ে একসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলাম। এবারের গানটি একেবারেই আলাদা। তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে অনেকটা পুরান ঢাকার ভাষার আদলে রিদমিক মজার একটি গান তৈরি হয়েছে। ভিডিওটি করতে গিয়েও অনেক মজা করেছি। আশা করছি, এই ঈদে শ্রোতারা গানটি দিয়ে অন্যরকম আনন্দ পাবেন।’’ আলভী, রেহনুমা ও বেলাল

বেলাল খান বলেন, ‘মমতাজ আপাকে ভেবেই এই গানটির পরিকল্পনা ও ডিজাইন করেছিলাম। চার বছর ধরে এর কাজ চলেছে। শেষ পর্যন্ত এই ঈদে সেই পরিকল্পনাটি বাস্তবায়ন হচ্ছে। আমি গানটি নিয়ে দারুণ আশাবাদী।’

‘বাপের বড় পোলা’ ঈদের আগেই ২৫ এপ্রিল বেলাল খানের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পাচ্ছে।

পাশাপাশি স্বাধীন, অ্যামাজন প্রাইম, স্পটিফাই, আইটিউনস, গানা, সাভান, জিপি মিউজিকসহ দেশি-বিদেশি সকল প্ল্যাটফর্মে অবমুক্ত হবে।

/এম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর মামলার বিষয়ে যা বললেন উপদেষ্টা
অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর মামলার বিষয়ে যা বললেন উপদেষ্টা
জেন-জিকে ‘আবর্জনার প্রজন্ম’ বলে এবার তোপের মুখে ভারতীয় অভিনেত্রী
জেন-জিকে ‘আবর্জনার প্রজন্ম’ বলে এবার তোপের মুখে ভারতীয় অভিনেত্রী
বিজয়-রজনীকান্তের পর এবার কি রাজনীতিতে পা রাখছেন ধানুশ?
বিজয়-রজনীকান্তের পর এবার কি রাজনীতিতে পা রাখছেন ধানুশ?
এমন বিয়ে আগে দেখেননি!
এমন বিয়ে আগে দেখেননি!
‘জন নায়গন’ সিনেমার শো মাঝপথে বন্ধ, বের করে দেওয়া হলো শিশুদের
‘জন নায়গন’ সিনেমার শো মাঝপথে বন্ধ, বের করে দেওয়া হলো শিশুদের