জন্মদিনে মেহজাবীনকে আদনানের উষ্ণ শুভেচ্ছা

বিনোদন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২২, ১৩:২৩আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৭:৪৪

ভালোবাসার গুঞ্জন রয়েছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীবকে ঘিরে। তবে যে বিষয়ে গুঞ্জন নেই তা হলো তাদের বন্ধুত্ব।

আজ (১৯ এপ্রিল) মেহজাবীনের জন্মদিন। দিনকে ঘিরে এবার আবেগঘন শুভেচ্ছা জানালেন আদনান। বললেন, নিজের মনের কিছু কথা। আর তাতে আবারও নড়েচড়ে বসলেন ভক্তরা। 

নিজের ফেসবুক পেজে মেহজাবীনের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন আদনান। ক্যাপশনে লেখেন, ‘চমৎকার হৃদয়ের মানুষটির জন্মদিনের শুভেচ্ছা। গত কয়েক বছর ধরেই তুমি আমার শক্তি হিসেবে পাশে থেকেছো। তুমি আমার জ্বলজ্বলে তারা।’ পোস্টের সঙ্গে ভালোবাসার দুটি ইমোজিও জুড়ে দেন এই নির্মাতা।

আদনানের করা পোস্টটি

গত কয়েক বছরে মেহজাবীন নিজেকে ছাড়িয়ে গেছেন। অন্যদিকে, এই দুই তারকার ঘনিষ্ঠতাও সবার জানা। তাই প্রিয় মানুষের জন্মদিনের প্রথম প্রহরেই শুভেচ্ছা জানাতে ভুললেন না আদনান।

দুজনের হাতে হাত রেখে চলা আদনান ও মেহজাবীন বেশ ঘনিষ্ঠ। তিন বছর আগে ঢাকার একটি বিপণি বিতানে তাদের হাত ধরে হাঁটার একটি ভিডিও ফেসবুক ও ইউটিউবে ভাইরাল হয়। এ প্রসঙ্গে মেহজাবীন জানিয়েছিলেন, তারা বন্ধু বৈ কিছু নয়। বন্ধুটি যেন পেছনে পড়ে না যান, সে কারণেই হাত ধরেছিলেন। 

রেদওয়ান রনির শুভেচ্ছা একই বছরে এই দুই তারকার কাছের হিসেবে পরিচিত পরিচালক রেদওয়ান রনি মেহজাবীনের জন্মদিনে শুভেচ্ছা জানান। লেখেন ‘শুভ জন্মদিন মেহজাবীন চৌধুরী। এভাবেই হাসিখুশি থাকো আজীবন। শুভকামনা।’ 
জন্মদিন মেহজাবীনের হলেও সেখানে তিনি ব্যবহার করেন আদনানের ছবিও। এছাড়াও বিভিন্ন সময়ে ঘরোয়া পার্টিতে দুজন একসঙ্গে হাজির হয়েছেন। অনেক নির্মাতার মতেই তারা প্রেম করছেন। যদিও তারা বিষয়টি স্বীকার করেন না।

বন্ধুদের কাপল আয়োজনে হাজির আদনান ও মেহজাবীন

এদিকে জানা যায়, গত কয়েক বছরের মতো এবারের জন্মদিনটাকে ছুটির দিন হিসেবে কাটাবেন মেহজাবীন। সময় দেবেন পরিবার ও বন্ধুদের।

/এম/এমওএফ/
সম্পর্কিত
যেমন সেজেছে এবারের ‘আনন্দমেলা’
যেমন সেজেছে এবারের ‘আনন্দমেলা’
মেহজাবীন-প্রীতমের মুক্তি ১৮ মার্চ
মেহজাবীন-প্রীতমের মুক্তি ১৮ মার্চ
অ্যাকশন অবতারে মেহজাবীন!
অ্যাকশন অবতারে মেহজাবীন!
বিমানবন্দর-সংক্রান্ত মানহানির বিরুদ্ধে মেহজাবীনের আইনি পদক্ষেপ
বিমানবন্দর-সংক্রান্ত মানহানির বিরুদ্ধে মেহজাবীনের আইনি পদক্ষেপ
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন