হিরানির ছবিতে শাহরুখের বিপরীতে তাপসী (ভিডিও)

বিনোদন ডেস্ক
২০ এপ্রিল ২০২২, ১২:১৯আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১২:১৯

বলিউডে আগে থেকেই জোর গুঞ্জন ছিল- রাজকুমার হিরানির পরিচালনায় পরবর্তী প্রোজেক্টে কাজ করতে পারেন শাহরুখ খান। অবশেষে সবকিছু জলের মতো পরিষ্কার।

মঙ্গলবার (১৯ এপ্রিল) টুইট করে নতুন ছবির ঘোষণা করলেন বলিউড বাদশা। প্রকাশিত হলো ভিডিও। রাজকুমার হিরানির পরিচালনায় আসন্ন ছবির নাম ‘ডানকি’। পাশাপাশি এও জানা গেল, নতুন ছবিতে থাকছেন তাপসী পান্নু। ছবির নাম ঘোষণার পর থেকে খুশির জোয়ারে ভাসছেন এ বলি অভিনেত্রী।

শাহরুখ খানের ‌‘ওম শান্তি ওম’ ছবি থেকে আইকনিক ‘কায়নাত’ সংলাপ টুইট করে তাপসী লিখেছেন, ‘‘হ্যাঁ এখনও পর্যন্ত এটি করা কঠিন এবং এটি কঠিন যখন আপনি নিজের চেষ্টায় সবকিছু করেন। একজন সুপারস্টার একবার বলেছিলেন, ‘যদি কোনও জিনিস তুমি মন থেকে চেয়ে থাকো, গোটা বিশ্ব তোমাকে সেইটা পাইয়ে দেওয়ার চেষ্টা করবে’। সততা, কঠোর পরিশ্রম ও অধ্যবসায় আনন্দ দেয়। শুরু করেছি প্রায় ১০ বছর। কিন্তু অবশেষে, সব ঠিক আছে।’’

এর আগে গতকাল টুইট করে শাহরুখ লেখেন, ‘‘প্রিয় রাজকুমার হিরানি স্যার, আপনি তো আমার স্যান্টা ক্লজ বেরোলেন। আপনি শুরু করুন, আমি সময় মতো পৌঁছে যাবো। আসলে আমি তো সেটেই থেকে যাবো। অবশেষে আপনার সঙ্গে কাজ করতে পেরে কৃতজ্ঞ এবং উত্তেজিত। ২০২৩ সালের ২২ ডিসেম্বর সিনেমাহলে আপনাদের সকলের জন্য আসছে- ‘ডানকি’।’’

অন্যদিকে, প্রকাশিত ভিডিওতে উপস্থিত হন হিরানি ও শাহরুখ। সেখানে এই নির্মাতার ছবিতে কাজ করার আকুলতা তুলে ধরেন শাহরুখ খান।

ভিডিও:

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এম/
সম্পর্কিত
কলকাতায় এক মঞ্চে মেসি-শাহরুখ
কলকাতায় এক মঞ্চে মেসি-শাহরুখ
বিতর্ক তুঙ্গে: কে কাকে কপি করলেন!
বিতর্ক তুঙ্গে: কে কাকে কপি করলেন!
ভক্তদের সঙ্গে আলাপে মজেছেন শাহরুখ
ভক্তদের সঙ্গে আলাপে মজেছেন শাহরুখ
শাহরুখকে ‘একঘেয়ে অভিনেতা’ বললেন নাসিরুদ্দিন!
শাহরুখকে ‘একঘেয়ে অভিনেতা’ বললেন নাসিরুদ্দিন!
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান