রান্নাঘরে খুন্তি-কড়াই নিয়ে ‘ঠুকঠাক’ করতে চান না সাবিলা!

বিনোদন রিপোর্ট
২১ এপ্রিল ২০২২, ১১:৫৭আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১৫:৫১

নিতুকে বিয়ে দিতে চাইছে তার পরিবার। কিন্তু সে বিয়ে করতে প্রস্তুত নয়। কারণ সে ওয়ার্ল্ড ট্রাভেলার হবে, বিয়ে করে রান্নাঘরে খুন্তি-কড়াই নিয়ে ঠুকঠাক করার ইচ্ছে তার নেই।

এমন এক ব্যতিক্রমী নারী চরিত্র নিয়ে নির্মাণ হলো ঈদের বিশেষ নাটক ‘ডিগবাজি’। সিএমভি’র ব্যানারে এটি রচনা ও নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন।

নাটকটিতে নিতু চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। তার বিপরীতে আবীর চরিত্রে আছেন জিয়াউল ফারুক অপূর্ব।

গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, এক পর্যায়ে আবীরের সঙ্গে বিয়ে ঠিক হয় নিতুর। মজার তথ্য হলো, আবীর নিজেও এখনই বিয়ে করার পক্ষে নন! বাবা-মায়ের চাপেই তিনি পাত্রী নিতুকে দেখতে যান।

নির্মাতা সৌখিন বলেন, ‘অবশেষে দুই পরিবারই তাদের বিয়ে দিতে সম্মত। ভালো বিপাকে পড়ে যায় বিয়ে করতে না চাওয়া নিতু ও আবীর। শুরু হয় বিয়ে ভাঙার নিজ নিজ প্ল্যান! একটা সময় নিতু তার পরিবারের কাছে প্রমাণ করে- আবীরের চরিত্র ভালো না! নাটকে মোড় নেয় নতুন চমক। বাকিটা দেখার আমন্ত্রণ জানালাম সবাইকে।’ নাটকে অপূর্ব ও সাবিলা

জানা যায়, ঈদে ‘ডিগবাজি’ উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

/এম/
সম্পর্কিত
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
ঈদে রাজ-সাবিলার নাচের চমক
ঈদে রাজ-সাবিলার নাচের চমক
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
কন্যার ছবি প্রকাশ করে যে বার্তা দিলেন অপূর্ব
কন্যার ছবি প্রকাশ করে যে বার্তা দিলেন অপূর্ব
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক