শাকিব খানের কান্নার গান (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২২ এপ্রিল ২০২২, ১৭:৫৭ আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১৯:৪৬

ঢাকাই ছবির নায়করা কমই কাঁদেন। কাঁদলেও চোখ বেয়ে অতটা জল গড়ায় না। তবে এবার ঢাকাই কিং কেঁদে মুখ ভাসালেন। এই কান্না প্রিয়তমার বিয়ে আর নিজের অসহায়ত্বকে ঘিরে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) প্রকাশ হলো ঈদের ছবি ‘গলুই’-এর ‘তুই আমি দুই’ শিরোনামের গানচিত্র। যার দৃশ্যের প্রায় পুরোটাজুড়ে নীল বেদনা ছড়িয়েছেন শাকিব খান। নববধূর সাজে এই মন খারাপের গল্পে অংশগ্রহণ ছিলে নায়িকা পূজারও।

মন খারাপের গানটি লিখেছেন নির্মাতা এস এ হক অলিক নিজেই। ইমন সাহার সুরে এতে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল।

গানটি নিয়ে নির্মাতা অলিক বলেন, ‘আমি সিনেমাটি নির্মাণ করতে গিয়ে কোনও আপস করিনি। গানের বেলায় দেশের সেরা তারকাদের বেছে নিয়েছি, যারা দিনের পর দিন এ দেশের সিনেমা ও গানের আঙিনাকে সমৃদ্ধ করেছেন। এস আই টুটুল তাদের মধ্যে অন্যতম।’

কিছু দিন আগেই প্রকাশ হয়েছে ‘গলুই’ সিনেমার টিজার ও হাবিবের তৈরি গান।

পিরিওডিক্যাল রোমান্টিক গল্পের ছবি ‘গলুই’ ২০২০-২১ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায়। খোরশেদ আলম খসরু ছবিটি প্রযোজনা করছেন। তিনি জানান, সরকারি অনুদান ৬০ লাখ পেলেও ছবিটির বাজেট দুই কোটির কাছাকাছি।

শাকিব খান ও পূজা চেরী ছাড়াও ‘গলুই’ সিনেমায় অভিনয় করেছেন আজিজুল হাকিম, সুচরিতা, আলী রাজ, সমু চৌধুরী প্রমুখ।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
কণ্ঠে এন্ড্রু কিশোর, পর্দায় শাকিব খান: জনপ্রিয় ১০ গান
কণ্ঠে এন্ড্রু কিশোর, পর্দায় শাকিব খান: জনপ্রিয় ১০ গান
শাকিবের পাকিস্তানি নায়িকা, কে এই কিনজা হাশমি
শাকিবের পাকিস্তানি নায়িকা, কে এই কিনজা হাশমি
৫০ বছর আগে রাজ্জাক, এরপর শাকিব—একই নামে দুই তারকার কোন সিনেমা
৫০ বছর আগে রাজ্জাক, এরপর শাকিব—একই নামে দুই তারকার কোন সিনেমা
শাকিবের সঙ্গে প্রথম সিনেমা, অনিশ্চয়তায় তিশার অভিষেক
শাকিবের সঙ্গে প্রথম সিনেমা, অনিশ্চয়তায় তিশার অভিষেক
বিনোদন বিভাগের সর্বশেষ
কয়েক শতাব্দীর ভয়ংকর আত্মা নিয়ে ফিরছেন ড্যাভিকা!
কয়েক শতাব্দীর ভয়ংকর আত্মা নিয়ে ফিরছেন ড্যাভিকা!
শুটিংয়ে অন্তরঙ্গ দৃশ্য, বিপাকে অনুপ্রিয়া
শুটিংয়ে অন্তরঙ্গ দৃশ্য, বিপাকে অনুপ্রিয়া
স্মৃতিশক্তি ‘হারাচ্ছেন’ অমিতাভ, বন্ধ ‘কেবিসির’ শুটিং
স্মৃতিশক্তি ‘হারাচ্ছেন’ অমিতাভ, বন্ধ ‘কেবিসির’ শুটিং
দুই দিনে ২ গানে ডলি, সঙ্গে আরজিন ও রাকিব মুসাব্বির
দুই দিনে ২ গানে ডলি, সঙ্গে আরজিন ও রাকিব মুসাব্বির
দেশপ্রেমের কালজয়ী গান নিয়ে অনুষ্ঠিত হলো ‘ও আমার দেশের মাটি’
দেশপ্রেমের কালজয়ী গান নিয়ে অনুষ্ঠিত হলো ‘ও আমার দেশের মাটি’