বিয়ের আসরে রণবীরের জুতো চুরি, আলিয়ার বান্ধবীরা পেলো ১২ লাখ!

বিনোদন ডেস্ক
২২ এপ্রিল ২০২২, ২১:০০আপডেট : ২২ এপ্রিল ২০২২, ২১:৪৪

অতীতে সব বন্ধুর বিয়েতেই ‘ব্রাইডস মেড’ হয়েছেন আলিয়া ভাট। অতঃপর সেই বন্ধুদের হাতে এলো মোক্ষম সময়। ‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমার স্টাইলে রণবীরের জুতো চুরির কাণ্ড ঘটেছে। আর কাজটি সচেতনভাবে করেছে আলিয়ার বন্ধুরা। 

বিয়ের আসরে সেই চুরি যাওয়া জুতো ফেরাতে রণবীর যত টাকা ঘুষ দিলেন শ্যালিকাদের, তাতেই চোখ কপালে উঠেছে নেটাগরিকদের। আলিয়ার বান্ধবীরা জুতোর বিপরীতে রণবীরের কাছে দাবি করেছেন ১১ কোটি টাকা! দরদাম করতে করতে রণবীর তা নামিয়ে এনেছেন ১২ লাখে! তাই নয়, চিরকুটে লিখে জবানিও দিয়েছেন যে ‘আমি আলিয়া ভাটের স্বামী রণবীর কাপুর, আলিয়ার বান্ধবীদের ১২ লাখ টাকা দিলাম।’ সেই চিরকুট ধরেই বরবেশে আলিয়ার বান্ধবীদের সঙ্গে ছবিও তুলেছেন কাপুর-নন্দন।

প্রসঙ্গত, রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে ১ সপ্তাহ পরেও শোরগোলের অন্ত নেই। গত বৃহস্পতিবার-ই তারকা দম্পতির ব্যক্তিগত বাংলো ‘বাস্তু’র একচিলতে বারান্দায় চার হাত এক হয়েছে পাঞ্জাবি রীতিতে। সাক্ষী বলতে, গোটা কাপুর পরিবার ও বন্ধু আয়ন মুখোপাধ্যায়, করণ জোহররা। সেই ছবি-ভিডিও প্রকাশ্যে আসতেই অনুরাগীদের উল্লাস। 

শনিবার ফের আরেক প্রস্থ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই বাংলোতে। ঘরোয়া রিসেপশনে উপস্থিত ছিলেন শাহরুখ-গৌরী, অর্জুন-মালাইকা, আদিত্য রায় কাপুররা। পাত্র পক্ষের তরফে উপস্থিত রয়েছেন নীতু, রিধিমা, রণধীর-ববিতা, কারিশমা ও সাইফ-কারিনারা। 

এদিকে বিয়ের পরই ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ সিনেমার শুটিংয়ের জন্য জয়পুর উড়ে গিয়েছেন আলিয়া ভাট। কাজে ফিরেছেন রণবীর কাপুরও। বিয়ে-রিসেপশন সেরে মধুচন্দ্রিমারও ফুরসৎ নেই তারকাজুটির!

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
প্রকাশ্যে রণবীর-আলিয়ার ২৫০ কোটি রুপির বাংলো
প্রকাশ্যে রণবীর-আলিয়ার ২৫০ কোটি রুপির বাংলো
ফাহাদ ফাসিলকে নিয়ে আগ্রহী আলিয়া!
ফাহাদ ফাসিলকে নিয়ে আগ্রহী আলিয়া!
অভিষেকেই মুগ্ধতা ছড়ালেন আলিয়া
অভিষেকেই মুগ্ধতা ছড়ালেন আলিয়া
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প