নাদিয়াকে নিয়ে সিনেমা বানাবেন সাজু খাদেম!

বিনোদন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২২, ১২:৫১আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১৪:৩৫

নাদিয়াকে নিয়ে সিনেমা বানাবেন সাজু খাদেম! জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদকে নিয়ে সিনেমা বানাতে চান আরেক অভিনেতা-সঞ্চালক সাজু খাদেম! আর সেই ইচ্ছাটি প্রকাশ হবে বাংলাদেশ টেলিভিশনের এবারের ঈদের ‘আনন্দ মেলা’য়। তারা দু’জনে মিলে এবারের আয়োজনটি উপস্থাপনা করছেন। সেই সুযোগে নাদিয়াকে নিয়ে সাজুর সিনেমা বানানোর ইচ্ছেটাও প্রকাশ হবে। 

নাদিয়াকে নিয়ে সিনেমা বানাবেন সাজু খাদেম! নাচ, গান, রোমান্স, ফাইটিং, সাসপেন্স, থ্রিলিং সবই থাকছে এবারের অনুষ্ঠানজুড়ে। বিগত পাঁচ দশকের সিনেমার জনপ্রিয় পাঁচ গানের সঙ্গে থাকছে তুষার খান, চিত্রলেখা গুহ, মুরাদ, চাঁদনি, নিরব, রুহি, মাহিয়া মাহি, সাব্বির, সাজু খাদেম ও নাদিয়ার পারফরমেন্স। আরও থাকছে তিন পুরুষ সংগীতশিল্পী সন্দীপন, কামরুজ্জামান রাব্বি ও মেসবাহ বাপ্পির গাওয়া মেয়েলি কণ্ঠের গান। 

নাদিয়াকে নিয়ে সিনেমা বানাবেন সাজু খাদেম! যৌথভাবে এবারের ‘আনন্দ মেলা’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মনিরুল হাসান ও গোলাম মোর্শেদ। প্রচার হবে ঈদের দিন রাত দশটার ইংরেজি সংবাদের পর।
 
ভিন্নধর্মী এই আনন্দমেলা প্রসঙ্গে গণমাধ‍্যমটির পরিচালক ( অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ এষ বলেন, ‘দর্শকদের ঈদের অন্যতম আনন্দের জায়গা বিটিভির ‘আনন্দমেলা’। প্রতিবারই বর্ণিল আয়োজনে সাজানো হয় অনুষ্ঠানটি। তবে এবার দর্শকরা একেবারেই ব‍্যতিক্রমধর্মী এক আনন্দমেলা দেখবেন। উপস্থাপনা ও দৃশ্যায়নেও রয়েছে বৈচিত্র্য। সিনেমা বানানোর ঢংয়ে তুলে ধরা হয়েছে সমসাময়িক অনেক বিষয়। আশা করছি, এবারের আয়োজন আরও উপভোগ‍্য হবে।’

নাদিয়াকে নিয়ে সিনেমা বানাবেন সাজু খাদেম! অনুষ্ঠানটির প্রযোজক মনিরুল হাসান বলেন, ‘‘সাজু খাদেম নাদিয়াকে নিয়ে একটি সিনেমা বানাবেন। যার নাম দিয়েছেন ‘রঙিন আনন্দমেলা’। এই সিনেমা বানাতে গিয়েই নানান দৃশ্যের আবর্তন। যা দেখা যাবে এবারের আয়োজনে। পাঁচ দশকের গান নিয়ে পাঁচরকম গেটআপে মঞ্চে হাজির থাকবেন জনপ্রিয় তারকারা। এমনকি অনুষ্ঠানের এক পর্যায়ে বিশেষ এক কারণে সাজু খাদেমকে চড় মেরে বসবেন অভিনেতা তুষার খান! সবমিলিয়ে এবারের আনন্দমেলায় থাকছে ভিন্নতা।’’ নাদিয়াকে নিয়ে সিনেমা বানাবেন সাজু খাদেম!

/এমএম/
সম্পর্কিত
‘ইত্যাদি’র ধারণকৃত পর্বে এ টি এম শামসুজ্জামান
‘ইত্যাদি’র ধারণকৃত পর্বে এ টি এম শামসুজ্জামান
আলিফ লায়লা থেকে টিপু সুলতান, বিটিভির সেই দিনগুলো
আলিফ লায়লা থেকে টিপু সুলতান, বিটিভির সেই দিনগুলো
লোগো বদলালেই কি বদলে যাবে বিটিভি, যা বলছেন সংস্কৃতিজনরা
লোগো বদলালেই কি বদলে যাবে বিটিভি, যা বলছেন সংস্কৃতিজনরা
আলোচনায় বিটিভির লোগো পরিবর্তন
আলোচনায় বিটিভির লোগো পরিবর্তন
বিনোদন বিভাগের সর্বশেষ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা