মুগ্ধ পরিচালক জয়াকে ইরানি সুপারস্টারদের সঙ্গে করলেন তুলনা

বিনোদন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২২, ১০:৫২আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৪:০১

অনেক দিনই হলো- দুই বাংলাতে বাজিমাত করে চলেছেন জয়া আহসান। তার পালকে এবার লাগলো ফার্সি হাওয়া। কাজ করছেন মুর্তজা অতাশ জমজম পরিচালিত ইরানি চলচ্চিত্রে।

সেই সূত্রেই দেশটির খ্যাতনামা এই পরিচালক জয়াকে তুলে ধরলেন অন্য এক উচ্চতায়। তাদের নতুন ছবি ‌‘ফেরেশতে’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতাশের কণ্ঠে ঝরে পড়লো জয়াকে নিয়ে একরাশ মুগ্ধতা।

অভিনেত্রীকে তিনি তুলনা করলেন বিশ্বখ্যাত সুপারস্টারদের সঙ্গে। ইরানের জাঁদরেল অভিনেত্রীদের চেয়েও এগিয়ে রাখতে কার্পণ্য করলেন না অতাশ।

পরিচালকের মতে, ‘জয়া আহসানের সঙ্গে কাজ করে মনে হয়েছে ইরানের কোনও সুপারস্টারের সঙ্গে কাজ করছি। তাদের চেয়ে উনার দক্ষতা কোনও অংশে কম নয়, অনেক ক্ষেত্রেই জয়া আরও অনবদ্য। তার সঙ্গে কাজ করতে পেরে আমি খুব আনন্দিত। প্রতিটি দৃশ্য তিনি নিখুঁতভাবে অভিনয় করেছেন, দারুণভাবে সবকিছু সামলে নিয়েছেন। এককথায় আমি মুগ্ধ।’

তিনি আরও যোগ করে বলেন, ‘শুধু নিজের কাজটাই নয়, সহশিল্পীদের সেরাটা বের করে আনতে জয়ার যে সহযোগিতা তা অসাধারণ।’

শনিবার (২৩ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলন ইরানের নন্দিত নির্মাতা মুর্তজা অতাশ জমজম জয়াকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেন। সেখানে কথা বলেন জয়া আহসান, রিকিতা শিমু, ফারুকসহ অন্যান্যরাও।

অনুষ্ঠানে নিজের মাতৃভাষা ফার্সিতে কথা বলেন মর্তুজা। তার কথা বাংলায় অনুবাদ করে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মুমিত আল রশিদ।

সিনেমাটি নিয়ে জয়া আহসান বলেন, ‘‘দীর্ঘদিন আমি ঢাকাতে ছিলাম না। কলকাতা কিছু সিনেমার শুট শেষ করে ফিরেই ‘ফেরেশতে’র কাজে ব্যস্ত হয়ে পড়েছি। তাই ছবিটি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে পারিনি। আমরা টানা শুটিং করলাম। ২৫ দিন কাজ হয়েছে। দারুণ অভিজ্ঞতা।’’ সংবাদ সম্মেলন

তবে সিনেমাটিতে নিজের চরিত্রটি নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি এই অভিনেত্রী। জানান, সমাজের সাধারণ মানুষের অবয়বেই থাকবেন তিনি। যে চরিত্রটার দর্শক খুব সহজে সংযোগ স্থাপন করতে পারবে।

ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজমের গল্প ও পরিচালনায় এরইমধ্যে সিনেমার বেশ কিছু শুটিং হয়েছে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা, কারওয়ান বাজার, ঢাকা বিশ্ববিদ্যালয়, রেলস্টেশন এলাকাসহ আরও কিছু জায়গায়।

ছবিটি ইরানি, তবে এটি দৃশ্যায়িত হচ্ছে বাংলা ভাষায়। পরে ডাবিং করে ইরানে এটি দেখানো হবে।

/এম/
সম্পর্কিত
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষেধ চেয়ে হাইকোর্টে জয়া আহসানের রিট
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষেধ চেয়ে হাইকোর্টে জয়া আহসানের রিট
এবার কনটেন্ট ক্রিয়েটর রূপে হাজির হলেন জয়া
এবার কনটেন্ট ক্রিয়েটর রূপে হাজির হলেন জয়া
চেনা দেশের অচেনা গল্প তুলে ধরবে ‘পথের গল্প’
চেনা দেশের অচেনা গল্প তুলে ধরবে ‘পথের গল্প’
রাহুলকে হারিয়ে স্মৃতিকাতর জয়া, প্রিয়াঙ্কাকে দিলেন সাহস
রাহুলকে হারিয়ে স্মৃতিকাতর জয়া, প্রিয়াঙ্কাকে দিলেন সাহস
বিনোদন বিভাগের সর্বশেষ
জেন-জি’দের কণ্ঠে ‘ও প্রিয়া তুমি কোথায়’, কনসার্ট ফর ডেমোক্রেসিতে হাজারো মানুষ
জেন-জি’দের কণ্ঠে ‘ও প্রিয়া তুমি কোথায়’, কনসার্ট ফর ডেমোক্রেসিতে হাজারো মানুষ
যে চাওয়া থেকে আন্দোলনে দাঁড়িয়েছি, পাওয়ার হিসাব মেলেনি: মম
যে চাওয়া থেকে আন্দোলনে দাঁড়িয়েছি, পাওয়ার হিসাব মেলেনি: মম
অফিসের জায়গা বিক্রি করেই মাধুরীর লাভ ৪ কোটি রুপি
অফিসের জায়গা বিক্রি করেই মাধুরীর লাভ ৪ কোটি রুপি
শিক্ষকদের ‘অসম্মান’ করতেন ভূমি, জানালেন প্রাক্তন শিক্ষিকা
শিক্ষকদের ‘অসম্মান’ করতেন ভূমি, জানালেন প্রাক্তন শিক্ষিকা
প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন, জবাব দিলেন ব্রেট লি
প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন, জবাব দিলেন ব্রেট লি