১২ বছর পর চাঁদরাতে ফিরছেন জেমস

বিনোদন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২২, ১৪:৪৮আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১৬:৫৮

নগরবাউল জেমসের নতুন গান পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন তার ভক্তরা। কারণ মাঝে বয়ে গেলো একযুগ। অনেকে ধরেই নিয়েছেন- তিনি সম্ভবত আর নতুন গানে ফিরছেন না। কিংবা নিয়েছেন অবসর।

কারণ, অসংখ্য গানের লোভনীয় সব প্রস্তাব জেমস ফিরিয়েছেন গেল একযুগে।

বিপরীতে জেমস বারবারই বলেছিলেন, ‘নতুন গান প্রকাশের পরিবেশ নেই। পরিবেশ-পরিস্থিতি হলে ভাববো।’

অবশেষে জেমস খুঁজে পেলেন সেই পরিবেশ। প্রকাশের সিদ্ধান্ত নিলেন নতুন গান। এখন শুধু চাঁদরাতের অপেক্ষা। এরমধ্যে গানটির রেকর্ডিং ও ভিডিও নির্মাণ হয়েছে। শিগগিরই জানানো হবে বিস্তারিত।

জেমস মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘টানা ১২ বছর পর একক গান নিয়ে হাজির হচ্ছেন ভাই। এটা আমাদের সবার জন্যই আনন্দের। গানটি প্রকাশ হবে চাঁদরাতে। আর সেই গানটির সঙ্গে অভিষেক হচ্ছে নতুন প্রযোজনা প্রতিষ্ঠানেরও। এটাও একটা আনন্দের বিষয়।’

জানা গেছে, জেমসকে নিয়ে চমকে দেওয়া এই নতুন প্রতিষ্ঠানটির নাম বসুন্ধরা ডিজিটাল।

/এমএম/
সম্পর্কিত
ইতালিতে জেমসকে জরিমানা, ম্যানেজারের দাবি ভিন্ন
ইতালিতে জেমসকে জরিমানা, ম্যানেজারের দাবি ভিন্ন
ইউরোপ ট্যুরে জেমস, এক যুগ পর রোমে
ইউরোপ ট্যুরে জেমস, এক যুগ পর রোমে
পুত্রের হাতে ড্রামস স্টিক তুলে দিলেন জেমস
পুত্রের হাতে ড্রামস স্টিক তুলে দিলেন জেমস
অনুষ্ঠানস্থলে ছিলেন না জেমস, ভয়ংকর অভিজ্ঞতায় শ্রাবণ্য
অনুষ্ঠানস্থলে ছিলেন না জেমস, ভয়ংকর অভিজ্ঞতায় শ্রাবণ্য
বিনোদন বিভাগের সর্বশেষ
চার দশক পর রেসিংয়ে টম ক্রুজ, সঙ্গী অ্যান হ্যাথাওয়ে
চার দশক পর রেসিংয়ে টম ক্রুজ, সঙ্গী অ্যান হ্যাথাওয়ে
বিবাহিত পুরুষদের যে বিষয়ে সতর্ক করলেন অমিতাভ
বিবাহিত পুরুষদের যে বিষয়ে সতর্ক করলেন অমিতাভ
কটাক্ষ আর ট্রোলের মুখেও ‘টক্সিক’-এর ধামাকা: ৪ দিনে আয় ২৫৪ কোটি
কটাক্ষ আর ট্রোলের মুখেও ‘টক্সিক’-এর ধামাকা: ৪ দিনে আয় ২৫৪ কোটি
আমিরের শর্ট-টার্ম মেমোরি লস হয়েছে, ‘থ্রি ইডিয়টস’ নিয়ে সোনম ওয়াংচুক
আমিরের শর্ট-টার্ম মেমোরি লস হয়েছে, ‘থ্রি ইডিয়টস’ নিয়ে সোনম ওয়াংচুক
এক সঙ্গে ৯০ দশকের ৩ নায়ক, সঙ্গে কলকাতার নায়িকা
এক সঙ্গে ৯০ দশকের ৩ নায়ক, সঙ্গে কলকাতার নায়িকা