হঠাৎ স্থগিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত কনসার্ট

বিনোদন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৫আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১৬

হঠাৎ করেই স্থগিত করা হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত উন্মুক্ত কনসার্ট ‘রিবিল্ডিং দ্য ন্যাশন’।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর পুরোনো বাণিজ্য মেলা মাঠ, আগারগাঁওয়ে এটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তার কারণে আপাতত কনসার্টটি স্থগিত করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

কিন্তু একদিন আগে (২১ ফেব্রুয়ারি) কেন আলোচিত এ কনসার্টটি স্থগিত করা হলো সে বিষয়ে কনসার্টের দায়িত্বশীল কেউ কথা বলেননি। তবে আয়োজকদের পক্ষ থেকে গণমাধ্যমককে জানানো হয়, এটি আপাতত স্থগিত করা হয়েছে নিরাপত্তা ইস্যুতে। পরবর্তীতে বিষয়টি নিয়ে বিস্তারিত জানানো হবে। 

আয়োজকদের পক্ষ থেকে এর আগে বলা হয়, ‘এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ উন্মুক্ত কনসার্ট হতে যাচ্ছে। কনসার্ট ভেন্যুতে কয়েক লাখ মানুষ একসঙ্গে নিরাপদে গান শুনতে পারবে। তাদের সামনে দেশের বিভিন্ন ব্যান্ড গান পরিবেশন করবে। আমরা দেশীয় শিল্পীদের নিয়ে কনসার্টের লাইনআপ সাজিয়েছি; যারা আন্দোলনের সময় নিজেদের ক্যারিয়ারের চিন্তা না করে আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন।’

উল্লেখ্য, ‘রিবিল্ডিং দ্য ন্যাশন’ শিরোনামের এ কনসার্ট প্রধান আকর্ষণ ছিল নগর বাউল জেমস। আরও পারফর্ম করার কথা ছিলো ব্যান্ড চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কুঁড়েঘর, কাকতাল, সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানসহ অনেকের।

/সিবি/
সম্পর্কিত
পুত্রের হাতে ড্রামস স্টিক তুলে দিলেন জেমস
পুত্রের হাতে ড্রামস স্টিক তুলে দিলেন জেমস
অনুষ্ঠানস্থলে ছিলেন না জেমস, ভয়ংকর অভিজ্ঞতায় শ্রাবণ্য
অনুষ্ঠানস্থলে ছিলেন না জেমস, ভয়ংকর অভিজ্ঞতায় শ্রাবণ্য
জেমসের কনসার্টে উচ্ছৃঙ্খল জনতার হামলা, আহত ২৫
জেমসের কনসার্টে উচ্ছৃঙ্খল জনতার হামলা, আহত ২৫
বিয়ে ও বাচ্চার খবর জানালেন জেমস
বিয়ে ও বাচ্চার খবর জানালেন জেমস
বিনোদন বিভাগের সর্বশেষ
মুক্তি পেলো বিজয় থালাপতির শেষ সিনেমা, দর্শকদের প্রতিক্রিয়া কী
মুক্তি পেলো বিজয় থালাপতির শেষ সিনেমা, দর্শকদের প্রতিক্রিয়া কী
আমি সবাইকে বলি, একবার বাংলাদেশে যাও: আতিফ আসলাম
আমি সবাইকে বলি, একবার বাংলাদেশে যাও: আতিফ আসলাম
ঢাকায় গানের সপ্তাহ: রুনা লায়লা-আতিফ আসলামসহ কার কী আয়োজন
ঢাকায় গানের সপ্তাহ: রুনা লায়লা-আতিফ আসলামসহ কার কী আয়োজন
সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে আলিয়া ভাটের সমর্থন
সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে আলিয়া ভাটের সমর্থন
বাংলাদেশের ব্যান্ড চিরকুট-এর সঙ্গে গান তৈরিতে আগ্রহী বিশ্বখ্যাত ওয়ার্নার ব্রাদার্স মিউজিক
বাংলাদেশের ব্যান্ড চিরকুট-এর সঙ্গে গান তৈরিতে আগ্রহী বিশ্বখ্যাত ওয়ার্নার ব্রাদার্স মিউজিক