নির্মলেন্দু গুণের ছবি তোলার ইচ্ছা আছে: ছবিয়াল জেমস

সুধাময় সরকার
৩০ এপ্রিল ২০২২, ০০:৩৩আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ০০:৪৬

নগরবাউল জেমসকে রকস্টার হিসেবে বিশ্ব চেনে। তবে তিনি যে অনন্য এক ছবিয়াল, সেটা অনেকেই জানে না। মাঝে মাঝে তার ছবির দু-এক ঝলক মেলে সোশ্যাল হ্যান্ডেলে।

জানা গেছে, তার ছবি তোলার যে ক্যামেরা সেটআপ রয়েছে সেটি দেশের অনেক বড় সিনেমাটোগ্রাফারের সংগ্রহেও নেই। তবে তার এই ছবি তোলার বিষয়টিকে এতকাল ব্যক্তিগত করে রেখেছিলেন। এবার সেটি নিয়ে বিস্তর আলাপ হলো প্রকাশ্যে।

শুক্রবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় এক আড্ডামুখর আয়োজনে জেমসের প্রতি প্রশ্ন ওঠে, আপনি ছবি তোলেন। অসাধারণ সেসব ছবি। যে ছবিতে যেমন প্রকৃতিকে তুলে আনেন, তেমনি নামজাদা তারকারাও ধরা দেন আপনার অনবদ্য ফ্রেমে। তো কোনও এক্সিবিশন বা অন্য কিছু করার পরিকল্পনা রয়েছে ছবিগুলো নিয়ে। 

মাহফুজ আনাম জেমস/ ছবি: সাজ্জাদ হোসেন জবাবে জেমস উড়িয়ে দিলেন এক কথায়। বললেন, ‘কোনও ইচ্ছা নেই। ছবি আমি তুলি একান্তই আমার ভালোলাগা থেকে।’

এরপর কথায় কথায় জানা গেলো ছবিয়াল জেমসের একটি আগ্রহের কথা। তার প্রতি প্রশ্ন ছিলো, ছবিয়াল হিসেবে এমন কেউ কি আছেন- যার ছবি আপনি তুলতে চান? জবাবে জেমস, ‘এটা তো আসলে নির্ভর করে সময় বা মুহূর্তের ওপর। কখন কাকে কোন পরিস্থিতিতে পেলাম, সেটাই বলে দেবে আমার ছবি তোলার ফ্রেম বা আগ্রহ। হ্যাঁ, এটা ঠিক- কবি নির্মলেন্দু গুণের ছবি তোলার ইচ্ছা আছে আমার ভেতর। কিন্তু কেন, সেই ব্যাখ্যাটা আমার কাছে নেই।’  

শুক্রবার সন্ধ্যায় গুলশানের অভিজাত ক্লাবে আয়োজিত এক আনন্দআড্ডায় কথাগুলো বলেন জেমস। এদিন তার প্রকাশ প্রতীক্ষিত গান ‘আই লাভ ইউ’ নিয়ে বিশেষ আয়োজনটি করেন নগরবাউলের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন।

এতে বলিউডে নিয়মিত না হওয়ার প্রশ্নের জবাবে জেমস বললেন, ‘বলিউডে তখন ক্যারিয়ার গড়তে পারতাম। খুব সহজ ছিলো। কিন্তু সেখানে গেলে আমাকে বাংলাদেশটা ছাড়তে হতো। যেটা আমাকে দিয়ে সম্ভব নয়। আরও বড় প্রলোভন দিলেও দেশ আমি ছাড়তে প্রস্তুত নই। তাই আর বলিউডে কনটিনিউ করা হয়নি।’ 

এদিকে ১২ বছর পর ফের নতুন গানে ফিরছেন নগরবাউল জেমস। সেটি প্রকাশ পাচ্ছে চাঁদরাতে। সেই লক্ষ্যে শুক্রবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর অভিজাত এক ক্লাবে জেমস বসেছেন গণমাধ্যমের সঙ্গে। চার দশকের ক্যারিয়ারে এবারই তিনি- সাংবাদিকদের অসংখ্য প্রশ্নের জবাব দিলেন লম্বা সময় নিয়ে। জানালেন নতুন গানটির নাম ও পরিচয়।

মাহফুজ আনাম জেমস/ ছবি: সাজ্জাদ হোসেন নতুন গান প্রসঙ্গে জেমস বলেন, ‘এই গানটি একেবারেই আমার ভক্ত-শ্রোতাদের জন্য তৈরি করা। বিশেষ করে যারা আমার গান শুনতে মাঠে ময়দানে ছুটে যায়- তাদের জন্যই আমার এই গান।’

আরও জানালেন, এটি আনন্দ ও ভালোবাসার গান। ময়দানের গান। ভক্তদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশের গান। যারা চার দশক ধরে ‘গুরু’র সম্মোহনী কণ্ঠে বিভোর হয়ে আছেন।

এরপর প্রশ্ন-উত্তর পর্বে জেমস টানা ২০ মিনিট সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন। সেখানেই কথা বলেন নতুন-পুরনো গান ও ব্যক্তিগত নানা বিষয়ে।

বিশেষ এই আড্ডানুষ্ঠানে জেমস সম্পর্কে স্মৃতিচারণ করেন গীতিকবি ও সাংবাদিক কবির বকুল, জনি হক ও মাহমুদ মানজুর। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন গীতিকবি-সাংবাদিক আবেগ রহমান।

/এমএম/
সম্পর্কিত
পুত্রের হাতে ড্রামস স্টিক তুলে দিলেন জেমস
পুত্রের হাতে ড্রামস স্টিক তুলে দিলেন জেমস
অনুষ্ঠানস্থলে ছিলেন না জেমস, ভয়ংকর অভিজ্ঞতায় শ্রাবণ্য
অনুষ্ঠানস্থলে ছিলেন না জেমস, ভয়ংকর অভিজ্ঞতায় শ্রাবণ্য
জেমসের কনসার্টে উচ্ছৃঙ্খল জনতার হামলা, আহত ২৫
জেমসের কনসার্টে উচ্ছৃঙ্খল জনতার হামলা, আহত ২৫
বিয়ে ও বাচ্চার খবর জানালেন জেমস
বিয়ে ও বাচ্চার খবর জানালেন জেমস
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন