সাত পর্বে সারিকা

বিনোদন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২২, ১৫:৩০আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ১৫:৩০

এবারের ঈদে নাগরিক টিভিতে থাকছে সাতদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন। এই আয়োজনে সাতদিনজুড়েই নাগরিক পর্দায় থাকছেন অভিনেত্রী সারিকা সাবরিন।

তাকে নিয়ে ‌‘কড়িওয়ালা’ নামের বিশেষ ধারাবাহিক নির্মাণ করেছেন আশরাফী মিঠু। এটি রচনা করেছেন মাহবুব হাসান জ্যোতি।

নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন জাহের আলভী, আব্দুল্লাহ রানা, হিমে হাফিজ, লাবণী মিম প্রমুখ। প্রচার হবে ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৮টা ৫৫ মিনিটে।

নাট্যকার জ্যোতি বলেন, ‘এই নাটকের গল্পে দেখা যাবে কাগুজে নোটের আধিপত্যে অস্থির চারপাশ। টাকার হিসাব মেলাতে গিয়ে হাসির ঘটনাও ঘটে। আবার কখনও সম্মান রক্ষায় দায় হয়ে যায় এই টাকার জন্য। গল্পের প্রধান চরিত্র মোফাক্কার তার বাবার সঙ্গে বাজারে গিয়ে টের পায়, যে ক্রেতার টাকা আছে তাকে কদর করে দোকানিরা। অন্যদিকে টাকা নিয়ে অদ্ভুত আর মজার কেচ্ছা কাহিনি বলে বেড়ান এই অস্থির সময়ের কিছু বুদ্ধিজীবী। কিন্তু আলোচনা শেষে তার হাতে আসা খামটির ভেতরে কতো আছে- সেই তথ্যটিও যাচাই করে নেন!’ একটি দৃশ্যে সারিকা ও আব্দুল্লাহ রানা

এরপর থেকেই ঘটতে থাকে যত আজগুবি ঘটনা। অনেকটা স্যাটায়ার, আর মজার ঘটনাপ্রবাহের মাধ্যমে আবেগী গল্প বলা হবে সাত পর্বের ‘কড়িওয়ালা’তে।

/এমএম/
সম্পর্কিত
ঈদের ‘পাঁচফোড়ন’-এ স্বামী-স্ত্রী ইরফান ও সারিকা
ঈদের ‘পাঁচফোড়ন’-এ স্বামী-স্ত্রী ইরফান ও সারিকা
নাটকের জন্য কক্সবাজারে হানিফ সংকেত
নাটকের জন্য কক্সবাজারে হানিফ সংকেত
শাহরুখ হলেন ক্রিকেটার আশরাফুল, কাজলের রূপে সারিকা!
শাহরুখ হলেন ক্রিকেটার আশরাফুল, কাজলের রূপে সারিকা!
বছর না ঘুরতেই স্বামীর বিরুদ্ধে সারিকার মামলা
বছর না ঘুরতেই স্বামীর বিরুদ্ধে সারিকার মামলা
বিনোদন বিভাগের সর্বশেষ
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ