সানি লিওনির পর ঐশীর গানে এবার ওয়ারিনা

বিনোদন রিপোর্ট
০৩ মে ২০২২, ১৯:১০আপডেট : ০৪ মে ২০২২, ১৪:২৯

কিছুদিন আগেই ‘দুষ্টু পোলাপাইন’ দিয়ে কণ্ঠশিল্পী ঐশী ভালোই জমিয়ে দিলেন গান বাজার। গাওয়া তো বটেই, এই গানচিত্রের অন্যতম চমক ছিলো সানি লিওনির পারফর্মেন্স।

সেই ধারাবাহিকতায় আবারও ঐশীর গান এলো। এবারও এর ভিডিওতে দেখা মিললো আফগান বংশোদ্ভূত বলিউড নায়িকা ওয়ারিনা হুসাইনকে।   

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ‘গাড়ির মেকানিক’ নামের এই গানচিত্রটি প্রকাশ করেছে টিএম রেকর্ডস। গানটির কথা-সুর ও সংগীতায়োজনে ছিলেন কৌশিক হোসাইন তাপস।

ফারজানা মুন্নীর প্রযোজনা ও স্টাইলিং-এ গানটির ভিডিও নির্মাণ করেছেন বলিউড নির্মাতা আদিল শেখ। গানটির মধ্য দিয়ে এই প্রথম বাংলাদেশের গানে মডেল হয়েছেন ওয়ারিনা হুসাইন।

গানটি প্রসঙ্গে ঐশী বলেন, ‘‌‌‌‌এই গানটা নিয়ে আমার অনেক এক্সাইটমেন্ট। দারুণ একটা গান। ফাইনালি গানটা গাওয়ার পর ভিডিও নিয়ে একটা কৌতূহল ছিল যে, কে থাকছেন ভিডিওতে, কেমন হবে ভিডিওটা?  সবশেষ যখন ভিডিওটা দেখলাম তখন গানটা নিয়ে এক্সাইটমেন্ট, এক্সপেকটেশন, ইমোশন সবকিছু অনেক বেড়ে যায়।’

‘দুষ্টু পোলাপাইন’ গানটি গত পাঁচ মাসে শুধু ইউটিউব চ্যানেলেই ভিউ হয়েছে প্রায় সাড়ে সাত মিলিয়ন।

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
১০ বছর পর একক অ্যালবামে কাজী শুভ
১০ বছর পর একক অ্যালবামে কাজী শুভ
নতুন চাকরি নিলেন হাসান মাসুদ, কী করছেন তিনি
নতুন চাকরি নিলেন হাসান মাসুদ, কী করছেন তিনি
গৌরী ও সুহানাকে নিয়ে মণ্ডপে গেলেন শাহরুখ খান
গৌরী ও সুহানাকে নিয়ে মণ্ডপে গেলেন শাহরুখ খান
বলিউডের দামি নায়িকা ক্যাটরিনা, মা থাকেন বিদ্যুৎহীন গ্রামে
বলিউডের দামি নায়িকা ক্যাটরিনা, মা থাকেন বিদ্যুৎহীন গ্রামে
ঢালিউডে প্রথম ‘খলনায়ক’ মান্না, এবার কে
ঢালিউডে প্রথম ‘খলনায়ক’ মান্না, এবার কে