সিয়ামের তিন সিনেমার সহকর্মীরা একসঙ্গে এলেন প্রেক্ষাগৃহে

বিনোদন রিপোর্ট
১২ মে ২০২২, ১৬:৫১আপডেট : ১৩ মে ২০২২, ১২:৩২

ঈদে মুক্তি পেয়েছে চিত্রনায়ক সিয়াম আহমেদ অভিনীত ‘শান’। তাকে উৎসাহ দিতে এবার তার মুক্তি প্রতীক্ষিত অন্য দুই সিনেমার সহকর্মীরা একসঙ্গে উপভোগ করলেন ‘শান’। অপর ছবি দুটি হলো ‘অপারেশন সুন্দরবন’ ও ‘অন্তর্জাল’।

গতকাল (১১ মে) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা শপিং মলের স্টার সিনেপ্লেক্সে হাজির হন তারা। এ সময় উপস্থিত ছিলেন ‘শান’-এর প্রযোজক-কাহিনিকার আজাদ খান, পরিচালক এম রাহিম, চিত্রনাট্যকার নাজিম উদ দৌলা ও চিত্রনায়ক সিয়াম আহমেদ। এছাড়া ‘অন্তর্জাল’ সিনেমার পরিচালক দীপঙ্কর দীপন, প্রযোজক আরেফিন রুম্মন, শাহ আমীর খুসরু, নায়ক এবিএম সুমন, নায়িকা সুনেরাহ বিনতে কামাল, মাশরুর এনান এবং দুটি সিনেমার আরও অনেক কুশলীরা। 

এ প্রসঙ্গে সিয়াম বলেন, ‌‘এভাবে যদি আমাদের সহকর্মীরা অনুপ্রেরণা দিতে আসেন, তাহলে আমাদের মনটা ভরে যায়; বুকের সাহস অনেকখানি বেড়ে যায়।’

‘অন্তর্জাল’-এর পাশাপাশি ‘অপারেশন সুন্দরবন’-এরও পরিচালক দীপংকর দীপন। তিনি বলেন, ‘‘শান’-এ সিয়ামের সফলতা উদযাপন করতে এবং তাকে অনুপ্রেরণা দিতে আমাদের এই আয়োজন।’’ তাদের উচ্ছ্বাস

‘অন্তর্জাল’-এর নায়িকা বিদ্যা সিনহা মিম ও ‘অপারেশন সুন্দরবন’-এর চিত্রনায়িকা নুসরাত ফারিয়া বর্তমানে দেশের বাইরে থাকায় তারা এই আয়োজনে যোগ দিতে পারেননি। তবে সিয়ামকে অভিনন্দন জানিয়েছে এই দুজন।

উল্লেখ্য, ‘অপারেশন সুন্দরবন’ আগামী কোরবানির ঈদ এবং ‘অন্তর্জাল’ আগামী ডিসেম্বরে মুক্তি পাবে। ‘অপারেশনে সুন্দরবন’-এ সিয়াম সুন্দরবন স্কোয়াডের প্রধান কমান্ডো মেজর সায়েমের চরিত্রে এবং ‘অন্তর্জাল’-এ তিনি তরুণ প্রোগ্রামার।

/এম/এমওএফ/
সম্পর্কিত
সিয়াম আহমেদ: গতিময় নদীর পাশে যেন এক স্থির পাহাড়
শুভ জন্মদিনসিয়াম আহমেদ: গতিময় নদীর পাশে যেন এক স্থির পাহাড়
বাড়ল ‘রাক্ষস’-এর শো
বাড়ল ‘রাক্ষস’-এর শো
সিনেমা হলের সিটটা শক্ত করে ধরুন: সিয়াম
সিনেমা হলের সিটটা শক্ত করে ধরুন: সিয়াম
নতুন বিজ্ঞাপনে সিয়াম, সাবিলাকে নিয়ে সিনেমা
নতুন বিজ্ঞাপনে সিয়াম, সাবিলাকে নিয়ে সিনেমা
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প