কান উৎসব ২০২২

দোয়া চেয়ে ঢাকা ছাড়লেন অনন্ত-বর্ষা

বিনোদন রিপোর্ট
১৭ মে ২০২২, ১৬:১৬আপডেট : ১৭ মে ২০২২, ১৭:১১

সবার কাছে দোয়া চেয়ে এবারের কান উৎসবের জন্য দেশ ছাড়লেন অনন্ত জলিল ও বর্ষা দম্পতি। ১৬ মে তারা ঢাকা ত্যাগ করেন।

জানান, কানের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে ‘দিন- দ্য ডে’ ও ‘নেত্রী- দ্য লিডার’ সিনেমা দুটির ট্রেলার প্রদর্শন করবেন তারা।

অনন্ত জলিল অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় বলেন, ‘‘আমরা কান উৎসবে যাচ্ছি। দোয়া করবেন। সেখানে আমরা ‘দিন- দ্য ডে’ ও ‘নেত্রী- দ্য লিডার’ সিনেমার ট্রেলার প্রদর্শন করবো। এ ছাড়া বিভিন্ন দেশের প্রযোজক ও সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ হবে। আমাদের ‘দিন- দ্য ডে’ সিনেমা দেশের প্রেক্ষাগৃহে আসছে কোরবানির ঈদে মুক্তি পাবে। সবাই সিনেমাটি দেখবেন।’’ 

একই ভিডিওতে বর্ষা বলেন, ‘‘আমরা দুজনেই যাচ্ছি। ‘দিন- দ্য ডে’ এবং ‘নেত্রী- দ্য লিডার’ নিয়ে আমাদের অনেক আশা। আন্তর্জাতিক মানের সিনেমা দুটি নিয়ে অনেক কিছু করতে চাই। সবাই দোয়া করবেন আমাদের জন্য।’’

এদিকে বাংলাদেশ থেকে এই উৎসবের একই শাখায় আরও যুক্ত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘মুজিব’ সিনেমাটিও। সেখানে ছবিটির ট্রেলার উন্মোচন করা হবে। আগামী ১৯ মে কানসৈকতে ভারতীয় প্যাভিলিয়নে থাকবে এই আয়োজন। এতে অংশ নিচ্ছেন শুভ ও তিশা। কানের উদ্দেশে তারা দুজনের আজই (১৭ মে) ঢাকা ছাড়ার কথা রয়েছে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সিনেমা থেকে ‘বিরতি’ নিলেন অনন্ত-বর্ষা!
সিনেমা থেকে ‘বিরতি’ নিলেন অনন্ত-বর্ষা!
অনন্ত-বর্ষার বিরুদ্ধে মামলা
অনন্ত-বর্ষার বিরুদ্ধে মামলা
প্রতারণার মামলায় খালাস পেলেন চিত্রনায়ক অনন্ত জলিল
প্রতারণার মামলায় খালাস পেলেন চিত্রনায়ক অনন্ত জলিল
অনন্ত জলিলসহ ৬ জনকে আদালতে হাজির হওয়ার সমন 
অনন্ত জলিলসহ ৬ জনকে আদালতে হাজির হওয়ার সমন 
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প