‘রাস্তা’য় সিয়ামের সহযাত্রী স্নিগ্ধা

বিনোদন রিপোর্ট
২৬ মে ২০২২, ১৩:০৪আপডেট : ২৬ মে ২০২২, ১৬:৩৮

নির্মাতা রায়হান রাফির ‘রাস্তা’য় অনেক আগেই পা ফেলেছেন সিয়াম আহমেদ। ‘পোড়ামন ২’, ‘দহন’ ও ‘টান’ দিয়ে দুজনেই প্রমাণ করেছেন অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর গল্প।  

এবার তাদের সহযাত্রী হলেন স্নিগ্ধা চৌধুরী নামের নতুন মুখ। তিন জনে মিলে তৈরি করবেন নতুন সিনেমা ‘রাস্তা’। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। বললেন, ‘জি। এই রাস্তায় সিয়ামের হাত ধরছেন স্নিগ্ধা।’

সিনেমায় স্নিগ্ধার এটাই প্রথম। এর জন্য প্রস্তুতিও নিয়েছেন লম্বা সময় ধরে।

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে জানানো হয়, স্নিগ্ধা ‘রাস্তা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন প্রায় ৬ মাস আগে। এই ৬ মাস স্নিগ্ধা জাজের তত্ত্বাবধানে অভিনয় প্রশিক্ষণ নিয়েছেন ও জিম করেছেন। এখন তিনি ‘রাস্তা’র জন্য সম্পূর্ণ ফিট। জুন মাসে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং।  

ঢাকার সাউথইস্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন স্নিগ্ধা। বর্তমানে তিনি মডেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন।

নতুন যাত্রা বা ‘রাস্তা’ সম্পর্কে স্নিগ্ধা বলেন, ‘জাজ মাল্টিমিডিয়া, সিয়াম আহমেদ এবং রায়হান রাফি- এই তিনের কম্বিনেশনে কাজ করার বিষয়ে এক্সসাইটমেন্ট কাজ করছে, ভয়ও লাগছে। আমি নিয়মিত কাজ করতে চাই। যার শুরুটা হচ্ছে বড় ক্যানভাসে। এই রাস্তাটা এগিয়ে নিয়ে চাই।’

রায়হান রাফি এদিকে জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে জানানো হয়, স্নিগ্ধা ‘রাস্তা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে প্রায় ৬ মাস আগে। এই ৬ মাস স্নিগ্ধা জাজের তত্ত্বাবধানে অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছেন ও জিম করেছেন। জুন মাসে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং।  

জানা যায়, ঢাকার সাউথইস্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন স্নিগ্ধা। বর্তমানে তিনি মডেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন।

এর আগে, রায়হান রাফির পরিচালনায় ‘পোড়ামন ২’ ও ‘দহন’-এ সিয়ামের বিপরীতে পাওয়া গেছে পূজা চেরীকে। আর ‘টান’ ওয়েবে দেখা গেছে বুবলীকে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সিয়াম আহমেদ: গতিময় নদীর পাশে যেন এক স্থির পাহাড়
শুভ জন্মদিনসিয়াম আহমেদ: গতিময় নদীর পাশে যেন এক স্থির পাহাড়
বাড়ল ‘রাক্ষস’-এর শো
বাড়ল ‘রাক্ষস’-এর শো
সিনেমা হলের সিটটা শক্ত করে ধরুন: সিয়াম
সিনেমা হলের সিটটা শক্ত করে ধরুন: সিয়াম
নতুন বিজ্ঞাপনে সিয়াম, সাবিলাকে নিয়ে সিনেমা
নতুন বিজ্ঞাপনে সিয়াম, সাবিলাকে নিয়ে সিনেমা
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প