তুরস্কে মাটির বাসন বানাচ্ছেন মেহজাবীন (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০১ জুন ২০২২, ২০:১৬আপডেট : ০১ জুন ২০২২, ২৩:৩২

নাটকের প্রিয়মুখ মেহজাবীন চৌধুরী ঘুরতে বেশ ভালোবাসেন। কাজের ফাঁকে ঘুরে আসেন বিভিন্ন দেশ। সেই সঙ্গে থাকে মজার সব অভিজ্ঞতার ভিডিও। এবার যেমনটা হয়েছে তুরস্কে। 

গত মাসের দ্বিতীয় সপ্তাহে ইস্তাম্বুল গিয়েছিলেন মেহজাবীন। 

ঘুরেছেন তুরস্কের বেশ কিছু স্থানে। গিয়েছিলেন সেখানকার মৃৎশিল্প কারখানায়। সেখানেই গিয়ে পুরাদস্তুর মৃৎশিল্পী হওয়ার চেষ্টা করেছেন তিনি। তৈরি করেন মাটির বাসন। আর সেই ভিডিও ফেসবুকে ভক্তদের জন্য প্রকাশ করেন এই অভিনেত্রী।

মেহজাবীন বলেন, ‘তুরস্কের ভ্রমণটা অসাধারণ ছিল। আর জীবনে প্রথমবারের মতো মাটির পাত্র বানানোর চেষ্টা করেছি। সেখানকার ট্যুর কোম্পানি খুব সুন্দর এই অভিজ্ঞতা পাওয়ার সুযোগ করে দিয়েছিল।’

ভিডিওতে দেখা যায়, মাটির পাত্র বানানোর জন্য মেহজাবীন প্রথমে বিশেষ প্যান্ট পরে নেন। এরপর বসে যান যন্ত্রচালিত চাকের পাশে। কিছুক্ষণের চেষ্টায় একটি মাটির পাত্রও তৈরি করে ফেলেন এই শিল্পী।

মাটির পাত্র বানানোর ভিডিওটি দেখা যাবে এখানে ক্লিক করে

এদিকে জানা যায়, তুরস্কই নয়, যুক্তরাষ্ট্রসহ সম্প্রতি আরও কয়েকটি দেশ ঘুরেছেন মেহজাবীন। আজ (১ জুন) নিজের ফেসবুকে নিউ ইয়র্কের রাস্তায় হাঁটাহাঁটির ছবি দিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘কেন তাকিয়ে আছো আমার দিকে?’

তবে এই প্রশ্নটি তিনি কাকে করেছেন- সোশাল মিডিয়ার বন্ধুদের, নাকি নির্মাতা প্রেমিককে; স্পষ্ট নয়। কেন তাকিয়ে আছো আমার দিকে?

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
যেমন সেজেছে এবারের ‘আনন্দমেলা’
যেমন সেজেছে এবারের ‘আনন্দমেলা’
মেহজাবীন-প্রীতমের মুক্তি ১৮ মার্চ
মেহজাবীন-প্রীতমের মুক্তি ১৮ মার্চ
অ্যাকশন অবতারে মেহজাবীন!
অ্যাকশন অবতারে মেহজাবীন!
বিমানবন্দর-সংক্রান্ত মানহানির বিরুদ্ধে মেহজাবীনের আইনি পদক্ষেপ
বিমানবন্দর-সংক্রান্ত মানহানির বিরুদ্ধে মেহজাবীনের আইনি পদক্ষেপ
বিনোদন বিভাগের সর্বশেষ
ওটিটি থেকে বড় পর্দায়, ‘মির্জাপুর: দ্য মুভি’ ২০০ কোটি আয়ের পথে
ওটিটি থেকে বড় পর্দায়, ‘মির্জাপুর: দ্য মুভি’ ২০০ কোটি আয়ের পথে
বলিউডে কি ভক্তিমূলক সিনেমার যুগ ফিরছে
বলিউডে কি ভক্তিমূলক সিনেমার যুগ ফিরছে
প্রথমবার ‘বিগ বস’ দেখবেন অরিজিৎ সিং, জানালেন কার জন্য
প্রথমবার ‘বিগ বস’ দেখবেন অরিজিৎ সিং, জানালেন কার জন্য
রুনা লায়লার মৃত্যুর গুজব, মেয়ে তানি বললেন ‘মা সম্পূর্ণ সুস্থ’
রুনা লায়লার মৃত্যুর গুজব, মেয়ে তানি বললেন ‘মা সম্পূর্ণ সুস্থ’
সুনিধিকে কটাক্ষ, নেটিজেনদের রোষের মুখে নেহা কাক্কর
সুনিধিকে কটাক্ষ, নেটিজেনদের রোষের মুখে নেহা কাক্কর