বিটিভির নাটকে চাঁদনী

বিনোদন রিপোর্ট
০৩ জুন ২০২২, ১৩:৩৫আপডেট : ০৩ জুন ২০২২, ২১:৫৯

নাচে ও নাটকে দীর্ঘ সময় অনিয়মিত জনপ্রিয় মুখ চাঁদনী। লম্বা বিরতির পর এবার তাকে দেখা যাবে বিটিভির নাটকে।

মনস্তাত্ত্বিক জটিলতা ও বিয়োগাত্মক ঘটনা নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘দুজনার দুটি পথ’। জামাল উদ্দিন জামালের রচনায় এটি প্রযোজনা করেছেন হাসান রিয়াদ। নির্দেশনা দিয়েছেন শাহাদাৎ হোসেন নিপু। 

এতে চাঁদনীর বিপরীতে অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ফারহানা মিলি, শাহাদাৎ হোসেন নিপু, চাঁদনী, ইকবাল বাবু, কাজল মজুমদার, কবির টুটুল প্রমুখ। 

নাটকটি বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ৪ জুন রাত ৯টায়। 

নাটকের কাহিনি প্রসঙ্গে নির্দেশক-অভিনেতা নিপু জানান, হোসেন আর জামাল বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে পড়েছে। হোসেনকে ভালোবাসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শিউলি। কিন্তু কোনও এক কারণে তাদের সম্পর্কটি আর গড়ায় না। অন্যদিকে জামাল তৃণা নামের একটি মেয়েকে বিয়ে করে শেরপুর চলে যায়। এদিকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হোসেনকে জামাল ও তার স্ত্রী তৃণা হাসপাতালে দেখতে আসে। তারা জানতে পারে, হোসেনকে ভালোবেসে শিউলি এখনও বিয়ে করেনি। এভাবে এগিয়ে যায় নাটকটির গল্প।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখাতে লাগবে ২০০ কোটি টাকা!
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখাতে লাগবে ২০০ কোটি টাকা!
বিটিভির প্রকল্পে দুর্নীতি: দুদকের অনুসন্ধানে সাবেক মন্ত্রী ও প্রকৌশলী সিন্ডিকেট 
বিটিভির প্রকল্পে দুর্নীতি: দুদকের অনুসন্ধানে সাবেক মন্ত্রী ও প্রকৌশলী সিন্ডিকেট 
স্বাধীনতা দিবসে বিটিভি সেজেছে যেভাবে
স্বাধীনতা দিবসে বিটিভি সেজেছে যেভাবে
বিটিভির ‘আড্ডা’য় ববিতা
বিটিভির ‘আড্ডা’য় ববিতা
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প