কোক স্টুডিও বাংলা কনসার্টে জেমস!

বিনোদন রিপোর্ট
০৩ জুন ২০২২, ২১:১৫আপডেট : ০৪ জুন ২০২২, ১০:১৭

পাকিস্তান-ভারত হয়ে চলতি বছর বাংলাদেশেও যাত্রা করেছে কোক স্টুডিও। এরমধ্যে প্রকাশ পেয়েছে তাদের পাঁচটি গান- ‘নাসেক নাসেক’, ‘প্রার্থনা’, ‘বুলবুলি’, ‘ভবের পাগল’ ও ‘চিলতে রোদ’। 

যে গানগুলোর রেশ নিয়ে অর্ণব-পান্থ কানাইদের হাত ধরে উঠে এসেছেন অনিমেষ, বগা, নন্দিতা কিংবা ঋতু রাজদের মতো প্রতিভাবানরা।

সুখবর হলো, এই তরুণ তুর্কিদের সঙ্গে এবার একই মঞ্চে পাওয়া যাবে রকস্টার জেমসকে। বিষয়টি নিশ্চিত করেছেন নগর বাউল মুখপাত্র রবিন। এই কনসার্টে আরও থাকছে ওয়ারফেজ, নেমেসিস, লালন, ইন্ট্রোয়েট ও জালালি সেট দলগুলোর পরিবেশনা। আর পুরো আয়োজনটি হচ্ছে রাজধানীর আর্মি স্টেডিয়ামে, ৯ জুন।

প্রথম বড় কোনও কনসার্টে গান গাওয়া প্রসঙ্গে ‘নাসেক নাসেক’-খ্যাত অনিমেষ রায় বলেন, ‘টুকিটাকি গানবাজনা করলেও কোক স্টুডিও আমাকে নতুনভাবে শ্রোতাদের কাছে পরিচিত করেছে। শ্রোতারাই আমার গানের প্রাণ। কোক স্টুডিও বাংলার প্রথম গানটি এখন শ্রোতাদের মুখে মুখে। কনসার্টেও গানটি শ্রোতাদের মন জয় করবে বলে আশা করছি।’

বিকাল ৪টায় শুরু হয়ে কনসার্ট চলবে রাত ৯টা পর্যন্ত। 
 
আয়োজকরা জানান, বেলা ১টা ৩০ মিনিট থেকে একে একে মঞ্চে উঠবেন শিল্পীরা। কোক স্টুডিও বাংলার এ কনসার্ট উপভোগ করতে হলে রেজিস্ট্রেশন করতে হবে আগ্রহীদের। রেজিস্ট্রেশনের জন্য ফিফা স্পেশাল কোকা-কোলার লেবেল খুলে কিউআর কোড স্ক্যান করতে হবে। কোকা-কোলার ৪০০, ৫০০, ৬০০ মিলির যেকোনও ৩টি বোতলের ক্যাপের নিচের ৩টি ইউনিক কোড দিতে হবে রেজিস্ট্রেশনের সময়। তাহলেই সম্পন্ন হবে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া। 

কোক স্টুডিও বাংলার এই কনসার্ট উপভোগের সঙ্গে আরও একটি বাড়তি আকর্ষণ রেখেছে কোকা-কোলা। ফিফা অরিজিনাল ট্রফির সঙ্গে ছবিও তোলা যাবে এই কনসার্টে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
পুত্রের হাতে ড্রামস স্টিক তুলে দিলেন জেমস
পুত্রের হাতে ড্রামস স্টিক তুলে দিলেন জেমস
অনুষ্ঠানস্থলে ছিলেন না জেমস, ভয়ংকর অভিজ্ঞতায় শ্রাবণ্য
অনুষ্ঠানস্থলে ছিলেন না জেমস, ভয়ংকর অভিজ্ঞতায় শ্রাবণ্য
জেমসের কনসার্টে উচ্ছৃঙ্খল জনতার হামলা, আহত ২৫
জেমসের কনসার্টে উচ্ছৃঙ্খল জনতার হামলা, আহত ২৫
বিয়ে ও বাচ্চার খবর জানালেন জেমস
বিয়ে ও বাচ্চার খবর জানালেন জেমস
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন