মরণখেলা আবার

বিনোদন ডেস্ক
১৩ জুন ২০২২, ১৬:২৭আপডেট : ১৩ জুন ২০২২, ১৬:৩৬

প্রথম পর্বখানার পরিকল্পনা থেকে যাবতীয় গোছগাছ করতে কোরিয়ান পরিচালক হং ডং-ইউকের লেগেছিল ১২ বছর। 

নেটফ্লিক্সে আসার ১২ দিনের মধ্যেই গোটা দুনিয়ার দর্শকদের কাঁপিয়ে দিয়েছিল সিরিজটি। এবার সেই ‘স্কুইড গেম’-এর দ্বিতীয় সিজনের পাকাপোক্ত খবর দিয়েছে নেটফ্লিক্স। আনুষ্ঠানিক ঘোষণাটা এসেছে ১২ জুন।

এবার পুরস্কারের অঙ্কটা জানা না গেলেও জি হুন চরিত্রে লিং জুং জাইকেই দেখা যাবে আবার। ভয়ানক এ খেলাটাকে যেকোনও মূল্যে বন্ধ করবেন বলে যিনি প্রতিজ্ঞা করেন গত সিজনের শেষ পর্বে।

গত সিজনের অনেক পুরনো মুখের সঙ্গে এবারের খেলায় যোগ হবে নতুনরাও। সবাই মিলে গতবারের মতো এবারও ৮ কোটি ২০ লাখ পরিবারের ১১ কোটি ১০ লাখ চোখকে নেটফ্লিক্সের পর্দায় ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার পালা।

সূত্র: বলিউড হাঙ্গামা

/এফএ/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?