বানভাসিদের হাতে যাবে ‘অমানুষ’র আয়

বিনোদন রিপোর্ট
১৮ জুন ২০২২, ১৬:৩১ আপডেট : ১৮ জুন ২০২২, ১৯:২১

সিলেট বিভাগে চলছে ভয়াবহ বন্যা। ডুবে গেছে ৮০ শতাংশ এলাকা। এই বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলো ১৭ জুন মুক্তি পাওয়া সিনেমা ‘অমানুষ’ টিম। 

সিনেমাটির প্রথম সপ্তাহে প্রাপ্ত টাকা তুলে দেওয়া হবে ক্ষতিগ্রস্তদের হাতে। বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক অনন্য মামুন।

আজ (১৮ জুন) দুপুরে সিনেমার একটি কার্ড নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন তিনি। যেখানে লেখেন, ‘‘অমানুষ’ সিনেমার প্রথম সপ্তাহের টিকিট বিক্রয়ের সব টাকা সাহায্য করা হবে সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে।’’

ক্যাপশনে তিনি লেখেন, ‘চলুন সবাই মিলে পাশে দাঁড়াই।’

একই পোস্ট নিজের ওয়ালে শেয়ার করেছেন ছবিটির নায়ক নিরব হোসাইন। তিনি বলেন, ‘‘সিলেট বিভাগের অবস্থা ভালো নয়, সেটা আমরা সবাই বুঝতে পারছি। তাই আমাদের প্রযোজক-পরিচালকসহ পুরো ‘অমানুষ’ টিম এই সিদ্ধান্ত নিয়েছে।’’

ছবির অন্যতম অভিনেত্রী নওশাবা ফেসবুকে লেখেন, ‌‘সিলেটবাসীগণ, হাল ছাড়বেন না! যেভাবে লড়ে যাচ্ছেন, সেভাবেই হালটা ধরে রাখুন!’

শুক্রবার (১৭ জুন) দেশের ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অমানুষ। যার মাধ্যমে অভিষেক হয়েছে রাফিয়াত রশিদ মিথিলার। তিনি নিরবের বিপরীতে অভিনয় করছেন। ছবিটিতে আরও আছেন মিশা সওদাগর, নওশাবা, রাশেদ মামুন অপুসহ অনেকে।

/এম/এমএম/
সম্পর্কিত
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
মিথিলার পাসপোর্টে এখনও সৃজিত!
মিথিলার পাসপোর্টে এখনও সৃজিত!
পর্দায় প্রথম ডক্টর মিথিলা!
পর্দায় প্রথম ডক্টর মিথিলা!
তিনি এখন ড. মিথিলা
তিনি এখন ড. মিথিলা
বিনোদন বিভাগের সর্বশেষ
জেন্ডায়া থেকে সিডনি সুইনি, নতুন জেমস বন্ডের নায়িকার তালিকায় আর কে
জেন্ডায়া থেকে সিডনি সুইনি, নতুন জেমস বন্ডের নায়িকার তালিকায় আর কে
আড়ালে বুবলী, কবে ফিরবেন অভিনয়ে
আড়ালে বুবলী, কবে ফিরবেন অভিনয়ে
আলোচনায় তারকা দম্পতির বিয়ে, কী এই ‘সেলফ-রেসপেক্ট ম্যারেজ’
আলোচনায় তারকা দম্পতির বিয়ে, কী এই ‘সেলফ-রেসপেক্ট ম্যারেজ’
বিয়ে করছেন পপ তারকা মাইলি সাইরাস, পাত্র কে
বিয়ে করছেন পপ তারকা মাইলি সাইরাস, পাত্র কে
শাহরুখের সঙ্গে সংঘাতে যেতে চান না সালমান, জানালেন কারণ
শাহরুখের সঙ্গে সংঘাতে যেতে চান না সালমান, জানালেন কারণ