গৌরবের পদ্মা সেতু

প্রধানমন্ত্রী দক্ষিণবঙ্গের সব দুঃখ এক নিমেষে দূর করে দিলেন: মীর সাব্বির

বিনোদন রিপোর্ট
২৫ জুন ২০২২, ০০:১২আপডেট : ২৫ জুন ২০২২, ১৩:০৫

৫০ বছর বয়সী বাংলাদেশের সবচেয়ে বড় স্বপ্ন ছিলো পদ্মার বুকে একটি সেতু। যে সেতুটি একটি সুতোয় মালা গেঁথে দেবে বাংলাদেশের উত্তর-দক্ষিণ আর পূর্ব-পশ্চিমাঞ্চলকে। সেতুটি সবক্ষেত্রেই ইতিবাচক প্রভাব ফেলতে পারে বাংলাদেশের জীবন ও অর্থনীতিতে। সংস্কৃতি অঙ্গনের মানুষদের আশা, শুধু জীবন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়, দেশের নাটক ও চলচ্চিত্রের দৃশ্যপটে বৈচিত্র্যের স্বাদ এনে দেবে এই সেতু। বাড়বে কনসার্ট।

পদ্মা সেতু নিয়ে এমনই স্বপ্ন বুনছেন বরগুনা থেকে উঠে আসা দেশের অন্যতম অভিনেতা-নির্মাতা মীর সাব্বির- 

কৈশোরে সিনেমায় কক্সবাজার সমুদ্র সৈকত দেখে মনে হতো, যদি সেখানে যেতে পারতাম! আমি মনে করি, দেশের বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য যদি আমরা নাটক ও চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরতে পারি তাহলে সাধারণ মানুষ সেসব জায়গায় যেতে উদ্বুদ্ধ হবে। মূলত সেই উদ্দেশে আমার ‘রাত জাগা ফুল’ ছবির সম্পূর্ণ শুটিং বরিশালে করেছি। ছবিটিতে এসব সুন্দর লোকেশন দেখে অনেকে বিস্মিত হয়েছেন। দক্ষিণবঙ্গে এমন আরও অনেক দারুণ জায়গা আছে। সেসব স্পটে শুটিং করতে পদ্মা সেতু বড় সহায়ক ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।

‘রাত জাগা ফুল’ শুটিংয়ের সময় টিম নিয়ে বরিশালে যাওয়া অনেক কষ্টের ছিল। দলবল নিয়ে আরিচা দিয়ে যাওয়া-আসায় ১৪-১৫ ঘণ্টা লেগেছে শুধু বাসে। তারপর ধরুন খরচ। এছাড়া লঞ্চে ইউনিটের একাংশ গেছে। এসব বিষয় এখন একমুখী আর ছোট পরিসরে হয়ে আসবে। খুব কম খরচে আমরা বরগুনা যেতে পারবো। আগের তুলনায় যাতায়াত ব্যবস্থার খরচ ধরলে সেটি ৫০ শতাংশ কমে আসবে।

পদ্মা সেতুর সুবাদে বাংলাদেশের নাটক-চলচ্চিত্র আর ঢাকাকেন্দ্রিক থাকবে না। দুটি শিল্পেরই পরিসর আরও বড় হবে। তাতে আমরা যেমন উপকৃত হবো, তেমনি যারা আমাদের কাজ দেখেন সেই দর্শকদের মধ্যেও এটি চমৎকারভাবে ছড়িয়ে যাবে।

‘রাত জাগা ফুল’-এর একটি দৃশ্যে মীর সাব্বির ও তার প্রিয় কুকুর/ লোকেশন বরিশাল দক্ষিণবঙ্গের নিচু এলাকা বরগুনা জেলা। সেখান থেকে একসময় আমার বাবা-দাদারা দেড়-দুই দিনে ঢাকায় আসতেন। বরগুনার মানুষ এখন সকালে রওনা দিলে হয়তো একটা কাজ শেষ করে রাতে আবার বাড়ি ফিরতে পারবে।

প্রতিকূল আবহাওয়ার সঙ্গে দক্ষিণবঙ্গের একটু বেশিই লড়াই করতে হয়। প্রধানমন্ত্রী যেন দক্ষিণবঙ্গের সব দুঃখ এক নিমেষে এই পদ্মা সেতু দিয়ে দূর করে দিলেন। তার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না।

আমি ২৮ জুন যুক্তরাষ্ট্র যাবো। ‘রাত জাগা ফুল’ ছবির স্ক্রিনিং আছে সেখানে। সেখান থেকে ফিরে পরিবার নিয়ে পদ্মা সেতু দেখতে যাবো।

/এমএম/
সম্পর্কিত
তীব্র গতির বাসের ধাক্কায় পদ্মা সেতুর ক্ষতি, ঠিক করতে কত লাগবে?
তীব্র গতির বাসের ধাক্কায় পদ্মা সেতুর ক্ষতি, ঠিক করতে কত লাগবে?
পদ্মা সেতু প্রকল্পের মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী
পদ্মা সেতু প্রকল্পের মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী
পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটার বিষয়ে ব্যাখ্যা দিলেন মন্ত্রী
পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটার বিষয়ে ব্যাখ্যা দিলেন মন্ত্রী
সমালোচনার মুখে পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটা বন্ধ
সমালোচনার মুখে পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটা বন্ধ
বিনোদন বিভাগের সর্বশেষ
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা