ঈদযাত্রা: পদ্মা সেতুতে রেকর্ড টোল আদায়

ফরিদপুর প্রতিনিধি
০৬ জুন ২০২৫, ২৩:০১আপডেট : ০৬ জুন ২০২৫, ২৩:০১

দেশের দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার পদ্মা সেতুতে এবারের ঈদযাত্রায় সর্বোচ্চ টোল আদায় হয়েছে। গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু হয়ে পারাপার করেছে ৫২ হাজার ৪৮৭টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার টাকা।

গত বছর ঈদুল ফিতরের আগের দিনে পদ্মা সেতুতে পারাপার হওয়া যানবাহন থেকে টোল আদায় হয়েছিল ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা। যা ছিল পদ্মা সেতু চালু হওয়ার পর সর্বোচ্চ টোল।

শুক্রবার (৬ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আবু সাদ।

এ বিষয়ে সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায় , গত বুধবার রাত ১২টা থেকে গতকাল বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৫২ হাজার ৪৮৭টি যানবাহন পদ্মা সেতু পারাপার হয়েছে। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে ৩৫ হাজার ৯৮৫টি যানবাহন পদ্মা সেতু পার হয়েছে। এতে এই প্রান্ত দিয়ে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৪৩ হাজার ৮০০ টাকা। আর জাজিরা প্রান্ত দিয়ে পদ্মা সেতু পার হয়েছে ১৬ হাজার ৫০২টি গাড়ি। এ সময় এই  প্রান্তে টোল আদায় হয়েছে ২ কোটি ২৬ লাখ ৮৪ হাজার ২০০ টাকা।

এর আগে, ২০২৪ সালের ১৪ জুন পদ্মা সেতুতে টোল আদায় হয়েছিল ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা। তারও আগে ২০২৩ সালের ২৭ জুন ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা।

/কেএইচটি/
সম্পর্কিত
তীব্র গতির বাসের ধাক্কায় পদ্মা সেতুর ক্ষতি, ঠিক করতে কত লাগবে?
পদ্মা সেতু প্রকল্পের মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী
পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটার বিষয়ে ব্যাখ্যা দিলেন মন্ত্রী
সর্বশেষ খবর
‘হনুমান অংশ ২’-এ বিরাট-আনুশকার ক্যামিও 
‘হনুমান অংশ ২’-এ বিরাট-আনুশকার ক্যামিও 
রাজধানীতে বন্ধুর বাসার নিচে মাটি খুঁড়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার 
রাজধানীতে বন্ধুর বাসার নিচে মাটি খুঁড়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার 
বাগেশ্বর বাবা বিতর্কে মন্দিরে মাছের ভোগ খেলেন শুভেন্দু
বাগেশ্বর বাবা বিতর্কে মন্দিরে মাছের ভোগ খেলেন শুভেন্দু
ভারতের অজানা ১০ পাহাড়ি গ্রাম
ভারতের অজানা ১০ পাহাড়ি গ্রাম
সর্বাধিক পঠিত
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
ড. ইউনূসকে গুনতে হবে করের ৬৬৬ কোটি টাকা
হাইকোর্টের রায়ড. ইউনূসকে গুনতে হবে করের ৬৬৬ কোটি টাকা