মৌসুমীর ফাউন্ডেশন নিয়ে নতুন মিশনে সানী

বিনোদন রিপোর্ট
২৬ জুন ২০২২, ১৯:০৩আপডেট : ২৬ জুন ২০২২, ১৯:১৫

সম্প্রতি নানা কারণে আলোচনায় মৌসুমী ও ওমর সানী দম্পতি। ছেদ ঘটেছিল তাদের সুখের সংসারেও। তবে সবকিছু উড়িয়ে দিয়ে আবারও তারা একসঙ্গে আছেন বলে জানিয়েছিলেন ওমর সানী।

আর এবার তো মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন নিয়ে কাজে নেমে পড়লেন সানী। জানা গেলো, সিলেট বিভাগে বন্যাদুর্গতের পাশে দাঁড়াচ্ছে ফাউন্ডেশনটি। 

সদস্যদের নিয়ে ফেসবুকে একটি ছবিও পোস্ট করা হয়েছে। যেখানে মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন লেখা টি-শার্ট পরা সানী। 

ফাউন্ডেশনটি জানায়, প্রিয়দর্শিনী মৌসুমীর অনুমতিক্রমে তারা বর্তমানে চলমান সিলেট বিভাগ এবং অন্যান্য জায়গার বন্যা পরিস্থিতি নিয়ে একটি তহবিল গঠন করেছে। এখান থেকে  প্রাপ্ত অর্থ মৌসুমীর তত্ত্বাবধানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ব্যয় করা হবে।

এদিকে, গত বৃহস্পতিবার (২৩ জুন) মৌসুমী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছিলেন, ‘লুকিয়ে থাকতে চাইলেই লুকিয়ে থাকা যায়। সামনে যেটা থাকে সেটা শরীর। আমি এখন শামুকের মতো হয়ে গেছি। আড়াল করে নিজেকে নিয়ে আছি, এটাই স্বস্তি। যখন দিনের আলো দেখার সুযোগ হয়, নিজেকে বেমানান লাগে।’

সিলেটের বানভাসিদের নিয়ে তিনি আরও লেখেন, ‘সিলেটবাসীর কাছে ছুটে যেতে ইচ্ছে করে। হয়তো সুযোগ হলে যাবো, আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন।’

মৌসুমীর এই ইচ্ছেটা এবার বাস্তবে রূপ নিচ্ছে। তার সেবামূলক সংগঠন ‘মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হলো।

/এম/এমওএফ/
সম্পর্কিত
নাটকের শুটিং করে সিনেমা নামে মুক্তি,  ওমর সানি-মৌসুমীর তীব্র প্রতিবাদ
নাটকের শুটিং করে সিনেমা নামে মুক্তি, ওমর সানি-মৌসুমীর তীব্র প্রতিবাদ
কর ফাঁকি: মৌসুমী-ফারিয়া-সাবিলা নূরসহ ২৫ তারকার ব্যাংক হিসাব জব্দ
কর ফাঁকি: মৌসুমী-ফারিয়া-সাবিলা নূরসহ ২৫ তারকার ব্যাংক হিসাব জব্দ
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
যুক্তরাষ্ট্রের মঞ্চে গাইবেন মৌসুমী
যুক্তরাষ্ট্রের মঞ্চে গাইবেন মৌসুমী
বিনোদন বিভাগের সর্বশেষ
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে