বানভাসিদের পাশে দাঁড়ালেন আমির, দিলেন ২৫ লাখ রুপি

বিনোদন ডেস্ক
২৮ জুন ২০২২, ১৩:৩৯আপডেট : ২৮ জুন ২০২২, ১৬:৪৪

এবার বন্যাদুর্গতদের পাশে দাঁড়ালেন বলিউড তারকা আমির খান। নিজ দেশ ভারতের আসাম রাজ্যে চলা ভয়াবহ এ বন্যা প্রাণ কেড়েছে বহু মানুষের। হারিয়েছেন তারা তাদের ঘর-সংসার। এবার তাদের দিকে হাত বাড়ালেন মি. পারফেক্টশনিস্ট। 

আমিরের সাহায্যের বিষয়টি জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি সোশাল মিডিয়ার মাধ্যমে জানান, বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রায় ২৫ লাখ রুপি দান করেছেন। আমির খানকে ধন্যবাদও জানান মুখ্যমন্ত্রী। 

এর আগে ত্রাণ তহবিলে অর্থদান করেছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর ও পরিচালক রোহিত শেঠি। প্রাথমিক হিসাব বলছে, এই বন্যায় প্রায় ১ লাখ ৮৭০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে আসামে।

বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়াতে তৈরি হয়েছে ৭৫৯টি ত্রাণ শিবির। এই ত্রাণ শিবিরে আশ্রয় পেয়েছেন প্রায় ২ লাখের বেশির মানুষ। এছাড়াও ৬৩৬টি কেন্দ্র থেকে ত্রাণ দেওয়া হচ্ছে। 

সূত্র: টুইটার, প্রতিদিন টাইমস

/এম/এমওএফ/
সম্পর্কিত
ভরাডুবি নয়, হৃদয় জয় করছে ‘সিতারে জামিন পার’
ভরাডুবি নয়, হৃদয় জয় করছে ‘সিতারে জামিন পার’
ফের ভরাডুবির পথে আমির খান?
ফের ভরাডুবির পথে আমির খান?
ইমরানের বলিউড বিদায়ের কারণ জানালেন আমির
ইমরানের বলিউড বিদায়ের কারণ জানালেন আমির
আমিরের সঙ্গে অভিনয়, নিজেকে ‘বিশেষ’ মনে করছেন জেনেলিয়া
আমিরের সঙ্গে অভিনয়, নিজেকে ‘বিশেষ’ মনে করছেন জেনেলিয়া
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প