আমিরের সঙ্গে অভিনয়, নিজেকে ‘বিশেষ’ মনে করছেন জেনেলিয়া

বিনোদন ডেস্ক
১৫ মে ২০২৫, ১৫:৪৩আপডেট : ১৫ মে ২০২৫, ১৯:৪৪

‘সিতারে জামিন পার’ সিনেমাটি আমির খান ভক্তদের জন্য ঠিক যতটা কাঙ্ক্ষিত, ততটাই কাঙ্ক্ষিত জেনেলিয়া ডি’সুজার ভক্তদের জন্য। কারণ, বেশ লম্বা সময় পর এই অভিনেত্রী ফিরছেন বড় পর্দায়, সেটাও আবার আমির খানের সিনেমা দিয়ে।

১৩ মে মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার। সেখানে যতটুকু দেখা গেছে, তাতেই দর্শক এই সিনেমার গল্প, অভিনয়ের প্রশংসা করেছেন। অন্যদিকে ট্রেলারে উঠে এসেছে জেনেলিয়ার চরিত্রের এক ঝলক। যা সিনেমাটিকে ঘিরে প্রত্যাশা আরও বাড়িয়ে দিচ্ছে। ‘সিতারে জামিন পার’ সিনেমায় আমির খান ও জেনেলিয়া ডি`সুজা আইএএনএস-এর সাথে এক কথোপকথনে জেনেলিয়া জানিয়েছেন যে, বহু বছর পর আবার আমির খানের সঙ্গে কাজ করতে পেরে তিনি নিজেকে ‘বিশেষ’ মনে করছেন।

নিজের চরিত্র নিয়ে তিনি বলেন, ‘আমি আগে যত চরিত্র করেছি তার থেকে এটি একেবারেই আলাদা। চরিত্রটি খুবই ইমোশনাল, বিভিন্ন স্তরে বিভক্ত এবং গভীরভাবে মানবিক।’ ‘সিতারে জামিন পার’ সিনেমার ট্রেলারে আমির ও জেনেলিয়া বলা প্রয়োজন, ‘জানে তু ইয়া জানে না’ দিয়ে খ্যাতি অর্জন করেছিলেন জেনেলিয়া। সেইসাথে এই সিনেমার মাধ্যমেই তিনি টাইমলাইনে উঠে আসেন। এই সিনেমার সাথেও জড়িয়ে ছিলেন আমির খান। কারণ, তিনি এটি প্রযোজনা করেছিলেন। সিনেমায় জেনেলিয়ার বিপরীতে অভিনয় করেছিলেন আমিরের ভাগ্নে অভিনেতা ইমরান খান। জেনেলিয়া ডি`সুজা আরও বলা প্রয়োজন, আর.এস. প্রসন্ন পরিচালিত ‘সিতারে জামিন পার’ সিনেমায় আমির খান এবং জেনেলিয়া ডি’সুজা ছাড়াও ১০ জন নতুন অভিনেতাকে বলিউড ইন্ডাস্ট্রিতে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। তারা হলেন, আরুষ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনশালী, আশীষ পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরান মঙ্গেশকর। জেনেলিয়া ডি`সুজা এদিকে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, ‘সিতারে জামিন পার’ পুরোপুরি মৌলিক সিনেমা নয়। এটি ২০১৮ সালে মুক্তি পাওয়া স্প্যানিশ সিনেমা ‘ক্যাম্পিওনস’-এর প্রেরণায় নির্মিত হয়েছে।

ট্রেলার মুক্তির পর যদিও নেটিজেনদের অনেকেই কটাক্ষ করেছেন। তাদের মতে, তিন বছর পর আমিরের উচিত ছিল দারুণ কিছু দিয়ে প্রত্যাবর্তন করা। যেমনটা শাহরুখ খান করেছিলেন ‘পাঠান’ দিয়ে। কিন্তু এই সিনেমা মনে হয় না দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারবে। জেনেলিয়া ডি`সুজা উল্লেখ্য, আমির খান, অপর্ণা পুরোহিত এবং রবি ভাগচন্দকা প্রযোজিত, দিব্য নিধি শর্মা রচিত এটি ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সূত্র: পিঙ্কভিলা

/সিবি/
সম্পর্কিত
ভরাডুবি নয়, হৃদয় জয় করছে ‘সিতারে জামিন পার’
ভরাডুবি নয়, হৃদয় জয় করছে ‘সিতারে জামিন পার’
ফের ভরাডুবির পথে আমির খান?
ফের ভরাডুবির পথে আমির খান?
ইমরানের বলিউড বিদায়ের কারণ জানালেন আমির
ইমরানের বলিউড বিদায়ের কারণ জানালেন আমির
চুরির অভিযোগ, যা বললেন ‘লাপাতা লেডিস’-এর গল্পকার
চুরির অভিযোগ, যা বললেন ‘লাপাতা লেডিস’-এর গল্পকার
বিনোদন বিভাগের সর্বশেষ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন যেসব বলিউড তারকা
দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন যেসব বলিউড তারকা
মঞ্চে এলো বটতলার নতুন নাটক ‘যোজনগন্ধা মায়া’
মঞ্চে এলো বটতলার নতুন নাটক ‘যোজনগন্ধা মায়া’