ফের ভরাডুবির পথে আমির খান?

বিনোদন ডেস্ক
২১ জুন ২০২৫, ১২:০৯আপডেট : ২১ জুন ২০২৫, ১৪:২৮

‘লাল সিং চাড্ডা’ সিনেমার ভরাডুবির পর আমির ভক্তরা ‘সিতারে জামিন পার’ সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এমনকি মুক্তির আগে সমালোচকরা নানান মত দিয়েছেন। প্রশ্ন উঠেছিল, সিনেমাটি কি বক্স অফিসে আমির খানের হারিয়ে যাওয়া কারিশমা ফিরিয়ে আনতে পারবে?

যদিও এই প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। তবে সিনেমাটির প্রথমদিনের আয় মোটামুটি সন্তোষজনক হলেও আমিরের আগের সিনেমা ‘লাল সিং চাড্ডা’র প্রথমদিনের আয়কে ছাড়াতে পারেনি। তাই প্রশ্ন উঠেছে তবে কি ফের ভরাডুবির পথে আমির খান? ‘সিতারে জামিন পার’ সিনেমায় জেনেলিয়া ও আমির ‘সিতারে জামিন পার’ মুক্তি পেয়েছে ২০ জুন। সর্বশেষ তথ্য অনুসারে, স্পোর্টস ড্রামাভিত্তিক এই সিনেমাটি প্রথম দিনে আয় করেছে ১১.০৫ কোটি রুপি।

সিনেমাটি প্রথম দিনে ‘লাল সিং চাড্ডা’র আয়ের সংখ্যা পার হতে পারেনি। ২০২২ সালে মুক্তির প্রথম দিনে ১১.৭ কোটি রুপি আয় করেছিল ‘লাল সিং চাড্ডা’।

বলা প্রয়োজন, ‘সিতারে জামিন পার’ ১০ জন বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুকে নিয়ে নির্মিত হয়েছে। যাদের বাস্কেটবলের ট্রেনিং দেন অমিতাভ। এই অমিতাভের চরিত্রে অভিনয় করেছেন আমির। এই ১০ অভিনেতারা হলেন- আরুশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনশালি, আশিস পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরান মঙ্গেশকর। ‘সিতারে জামিন পার’ সিনেমায় আমির খান এটি স্প্যানিশ সিনেমা ‘ক্যাম্পিওনেস’র হিন্দি সংস্করণ। সিনেমায় আমিরের বিপরীতে অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা।

উল্লেখ্য, ‘সিতারে জমিন পার’ নির্মাণ করেছেন আরএস প্রসন্ন।

সূত্র: এনডিটিভি

/সিবি/
সম্পর্কিত
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
আমিরের শর্ট-টার্ম মেমোরি লস হয়েছে, ‘থ্রি ইডিয়টস’ নিয়ে সোনম ওয়াংচুক
আমিরের শর্ট-টার্ম মেমোরি লস হয়েছে, ‘থ্রি ইডিয়টস’ নিয়ে সোনম ওয়াংচুক
৬১ বছরে চেহারা বদলাতে নতুন চ্যালেঞ্জ আমিরের
৬১ বছরে চেহারা বদলাতে নতুন চ্যালেঞ্জ আমিরের
আমির খানের ফিটনেস-রহস্য জানালেন নিজেই
আমির খানের ফিটনেস-রহস্য জানালেন নিজেই
বিনোদন বিভাগের সর্বশেষ
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ