নিজের নামে কণার গান!

বিনোদন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৪৬আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৫৯

কণা

দেশের নারী শিল্পীদের নিয়ে ‘ডিজে রাহাত উইথ স্টারস’ শিরোনামে একটি মিশ্র অ্যালবাম করছেন ডিজে রাহাত। এর আগে এই অ্যালবামে কণ্ঠ দিয়েছিলেন কানিজ সূবর্ণা ও রমা। এবার এ তালিকায় পাওয়া গেল কণ্ঠশিল্পী কণাকে। সম্প্রতি গানটির রেকর্ডিং হয়েছে। মজার বিষয় হচ্ছে, গানটি করা হয়েছে কণার নামকে ঘিরেই। ‘চাঁদের কণা’ শিরোনামের এ গানটির কথা লিখেছেন রবিউল কণা ও রাহাত ইসলাম জীবন ও সুর করেছেন মীর মাসুম।
গান প্রসঙ্গে কণা বললেন, ‘ডিজে রাহাতের কাজ আমার খুব পছন্দের। এটিও তার অন্যবদ্য একটি কাজ। আর গানের কথা সঙ্গে নিজের নাম থাকটা মন্দ লাগছে না!’
কণা জানালেন, কিছুদিনের মধ্যেই গানটির মিউজিক ভিডিও তৈরি হবে। এরপর অনলাইন এবং বিভিন্ন টিভি চ্যানেলে এটি প্রকাশ করা হবে।
এদিকে, আসছে পহেলা বৈশাখে প্রকাশ করা হবে ‘ডিজে রাহাত উইথ স্টারস’ অ্যালবামটি। এতে আরও কয়েকজন জনপ্রিয় গায়িকার কণ্ঠ দেওয়ার কথা রয়েছে।
/এমআই/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
সামিনা চৌধুরীর অজানা গল্প, মঞ্চে গাইতে গিয়ে জ্ঞান হারিয়েছিলেন তিনি
সামিনা চৌধুরীর অজানা গল্প, মঞ্চে গাইতে গিয়ে জ্ঞান হারিয়েছিলেন তিনি