নিজেকে ট্রোল করলেন রণবীর, টানলেন আলিয়াকেও! (ভিডিও)

বিনোদন ডেস্ক
১১ জুলাই ২০২২, ২০:৪১আপডেট : ১২ জুলাই ২০২২, ১৩:৫৪

শুধু নামের মধ্যে পদবিটাই কাফি! কাপুর এর দুটো ‘ও’ (Two ‘O’ in Kapoor) এর জন্যই বলি ইন্ডাস্ট্রিতে করে খাচ্ছেন রণবীর? ‘সামশেরা’ ছবির প্রমোশন করতে গিয়ে নিজেকেই নিজে ভালোই ট্রোল রণবীর!

ইন্ডাস্ট্রিতে হয়ে গেলো অনেক বছর। বরাবরই গম্ভীর স্বভাবের রণবীর কথা কম বলতেই বেশি পছন্দ করেন। সম্প্রতি একটি প্রমোশনাল ভিডিওতে ডাবল রোলে তাকে বলতে শোনা যায়, ‘সিনে ক্যারিয়ারে এত ফ্লপ ছবি করেছেন, পূর্ব পুরুষদের হতাশ করতে লজ্জা করে না?’ শুধুই তার শেষ নামটার জন্য এতদিন বিনোদুনিয়ায় সে রয়ে গেছেন, সেটিও বললেন অকপটে। এমনকি রণবীর তার প্রতিটা ছবিতেই কাউকে না কাউকে নকল করেছেন! প্রতিটা চরিত্রই কারও না কারও মতো তৈরি– ‘বরফি’ থেকে ‘সঞ্জু’, বাদ পড়লো না কোনও চরিত্র। এমনকি নিজেকে ‘বেশরম’ বলতেও তিনি বাকি রাখলেন না! সেই ছবিতে ভয়ানক অভিনয় করেছেন এটিও বলে ফেললেন। ‘সঞ্জু’ ছবিতে যে সাড়ে তিনশ’ প্রেমিকার ডায়লগ ছিল সেটাও কি স্ক্রিপ্টের প্রয়োজনে নাকি তার মনের আসল কথাই বেরিয়ে এসেছিল? নানান প্রশ্ন উত্তরে জমে উঠেছিল কাপুরদের আসর।

এখানেই শেষ নয়! রণবীর যখন উপস্থিত, আলিয়ার প্রসঙ্গ আসবেই। সহজ ভাষায় তাকে বলতে শোনা গেলো, এখন আমি বিবাহিত, শুধরে গেছি। পরক্ষণেই ছোট আয়োজনে বিয়ে সারার প্রসঙ্গও ওঠে। ঘরোয়াভাবে বিয়ে করেছেন, সেভাবে কাউকেই ডাকেননি– এই নিয়ে শোরগোল কম হয়নি। ট্রোল করলেন আলিয়াকেও! ‘কলঙ্ক’, ‘সড়ক ২’-এর পর রণবীরের সঙ্গে বিয়ে– তার খারাপ সময় এবং এই দুর্ভাগ্য কবে শেষ হবে? এমন আক্ষেপও করলেন রণবীর।

এদিকে এই ভিডিও দেখে দর্শকরা বেজায় মজা নিয়েছেন। আদতে নিজের মনের কথাগুলোই কী তবে বললেন অভিনেতা?

নিজেকে জোর কদমে ট্রোল করলেন রণবীর। তার এই সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন ভক্তরা। অভিনেতার যে নিজেকে নিয়ে হাসিঠাট্টা করার মতো সাহস রয়েছে এতেই আপ্লুত সকলে। কোন ছবিতে কী অভিনয় তিনি করেছেন, সেই নিয়েও অকপট রণবীর কাপুর। আপাতত নিজের মনের কথা বলে ফেলেছেন এই প্রমোশনের মাধ্যমে। বোঝাই যাচ্ছে, ‘সামশেরা’ নিয়ে উত্তেজিত মিস্টার কাপুর।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
প্রকাশ্যে রণবীর-আলিয়ার ২৫০ কোটি রুপির বাংলো
প্রকাশ্যে রণবীর-আলিয়ার ২৫০ কোটি রুপির বাংলো
‘লাভ অ্যান্ড ওয়ার’ পিছিয়ে যাওয়ার কারণ কী
‘লাভ অ্যান্ড ওয়ার’ পিছিয়ে যাওয়ার কারণ কী
‘ব্রহ্মাস্ত্র’-এর সিক্যুয়েলের আপডেট জানালেন রণবীর
‘ব্রহ্মাস্ত্র’-এর সিক্যুয়েলের আপডেট জানালেন রণবীর
আসবে কি ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’র সিক্যুয়েল
আসবে কি ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’র সিক্যুয়েল
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প