শাহরুখের ‘ডানকি’ লুক

বিনোদন ডেস্ক
১৮ জুলাই ২০২২, ২০:১৩আপডেট : ১৮ জুলাই ২০২২, ২০:২৮
বলিউডের আগামী বছরটাকে শাহরুখের বছর ঘোষণা দেওয়াই যায়। ‘পাঠান’, ‘জাওয়ান’ তো আছেই, তবে ‘ডানকি’ নিয়ে একটা বড় অংশ হাত মুঠো করে বসে আছেন নিশ্চিত।
 
কারণ, এ ছবির সঙ্গে জুড়ে আছে রাজকুমার হিরানির নামটাও। সেই ‘ডানকি’তে কেমন দেখাবে শাহরুখকে? সেই লুকটাই টুইটারে ফাঁস হলো গতকাল রবিবার (১৭ জুলাই)।
 
শাহরুখের এলোমেলো চুল আর মোটা কাপড়ের শার্টটাই যেন বলে দেয় অনেক কিছু। হিরানি যেন নিজেকেই প্রতিফলিত করতে চাইলেন শাহরুখের মাঝে। সাদাসিধা মেকআপে মাপা ডোজের কমেডি আর ইমোশনই যেন ঠিকরে পড়ছে কিং খানের গেটআপে।
 
ছবিটা তোলা হয়েছে লন্ডনের ওয়াটারলু ব্রিজে। মুম্বাইয়ের দৃশ্যধারণ শেষে সেখানেই এখন চলছে শুটিং। তবে ছবিতে ধরা পড়েননি ‘ডানকি’র আরেক মূল চরিত্র তাপসি পান্নু। ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’ খ্যাত হিরানির ছবিতে সুযোগ পেয়ে বেশ বর্তে গেছেন বলে প্রায়ই মিডিয়াকে জানাচ্ছেন তাপসি। ‘এসআরকের ছবিও কি কেউ না করে!’- বলেছেন এমন কথাও। শাহরুখ খানের রেড চিলির ব্যানারে নির্মিতব্য ‘ডানকি’ রিলিজ পাবে ২০২৩ সালের ২২ ডিসেম্বর।

সূত্র: বলিউড হাঙ্গামা

/এফএ/এম/এমওএফ/
সম্পর্কিত
কলকাতায় এক মঞ্চে মেসি-শাহরুখ
কলকাতায় এক মঞ্চে মেসি-শাহরুখ
বিতর্ক তুঙ্গে: কে কাকে কপি করলেন!
বিতর্ক তুঙ্গে: কে কাকে কপি করলেন!
ভক্তদের সঙ্গে আলাপে মজেছেন শাহরুখ
ভক্তদের সঙ্গে আলাপে মজেছেন শাহরুখ
শাহরুখকে ‘একঘেয়ে অভিনেতা’ বললেন নাসিরুদ্দিন!
শাহরুখকে ‘একঘেয়ে অভিনেতা’ বললেন নাসিরুদ্দিন!
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প