ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব, ভিকিকে খুনের হুমকি: যুবক পুলিশ হেফাজতে

বিনোদন ডেস্ক
২৬ জুলাই ২০২২, ২২:০৪আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৪:২৩

ক্যাটরিনা কাইফকে নেট মাধ্যমে উত্ত্যক্ত করছিলেন যে যুবক, তিনি লরেন্স বিষ্ণোইয়ের কোনও শাগরেদ নন। নাম তার মনবিন্দর সিংহ। সোমবার (২৫ জুলাই) ক্যাটরিনার স্বামী ভিকি কৌশল সেই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর সান্তাক্রুজ পুলিশ তাকে গ্রেফতার করে। 

মঙ্গলবার (২৬ জুলাই) মনবিন্দরকে আদালতে পেশ করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ২৮ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে খবর, মনবিন্দর লখনৌর বাসিন্দা। নিজেকে ক্যাটরিনার ভক্ত বলে দাবি করেন তিনি। প্রায়ই নিজের সঙ্গে অভিনেত্রীর সম্পাদিত ছবি তিনি নেটমাধ্যমে শেয়ার করতেন। অভিনেতা হওয়ার শখ তার। ক্যাটরিনাকে নায়িকা হিসেবে পাওয়ার জেদ চেপে গিয়েছিল বলে জানান মনবিন্দর। সেই শুরু।

ভিকি অভিযোগপত্রে জানান, প্রায় এক মাস ধরে ক্যাটরিনাকে নানাভাবে অশালীন ইঙ্গিত দিয়ে শেষে বিয়ের প্রস্তাবও দেন মনবিন্দর। সেই সঙ্গে ভিকিকে খুনের হুমকি! শেষে অনর্গল ফোন করতে শুরু করেছিলেন ওই যুবক, এমনটাই অভিযোগ। এরপরই নিরাপত্তা চেয়ে ভিকি থানায় ছোটেন। সান্তাক্রুজের বাড়ি থেকে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে।

মনবিন্দর সিংহের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ৩৫৪(গ) (স্টকিং), ৫০৬(২) (অপরাধমূলক ভয় দেখানো) এবং আইটি আইন ৬৭ (অশ্লীল বার্তা প্রেরণ)-এর অধীনে মামলা রুজু হয়েছে।

সূত্র: এবিপি

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ভিকির সমালোচক ক‍্যাট, কিন্তু…
ভিকির সমালোচক ক‍্যাট, কিন্তু…
ভিকি একজন চমৎকার বক্তা ও শ্রোতা: ক্যাটরিনা কাইফ  
ভিকি একজন চমৎকার বক্তা ও শ্রোতা: ক্যাটরিনা কাইফ  
ভিকি-তৃপ্তির ভিডিও দেখে ভক্তদের দুশ্চিন্তা ক্যাটরিনাকে নিয়ে!
ভিকি-তৃপ্তির ভিডিও দেখে ভক্তদের দুশ্চিন্তা ক্যাটরিনাকে নিয়ে!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক