কোক স্টুডিও বাংলায় নকলের অভিযোগ

মানুষ তো ‘হাওয়া’ ছবিরও মিল পাইলো কোরিয়ান সিনেমার সঙ্গে: অর্ণব

বিনোদন রিপোর্ট
০৫ আগস্ট ২০২২, ১৯:২০আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১২:০৩

শোন গো দখিন হাওয়া প্রেম করেছি আমি/ লেগেছে চোখেতে নেশা দিন ভুলেছি আমি- শচীন দেব বর্মণের এই ঐতিহাসিক প্রেমময় গানটি শোনেনি; এমন বাংলা শ্রোতা মেলা ভার। এবার সেই গানটিরই নতুন ভার্সন নিয়ে হাজির হলেন শায়ান চৌধুরী অর্ণব। গানটিতে কণ্ঠ দিয়েছেন ভারতীয় শিল্পী মধুবন্তী বাগচী। মূল গানটির সঙ্গে ফিউশন হিসেবে যুক্ত হলেন কণ্ঠশিল্পী তাহসানও। গাউসুল আলম শাওনের কথায় অর্ণবের সুরে এতে তাহসান সংগত করেন এই বলে- যদি উত্তরে হাওয়া বয়ে যায় জেনো আমি নেই...।

৪ আগস্ট গানটির দারুণ এই ফিউশনটি প্রকাশ হয় ইউটিউবে ‘কোক স্টুডিও বাংলা সিজন ১’-এ। শুরু হয় নকলের অভিযোগ। এ নিয়ে বৃহস্পতিবার রাত থেকেই অন্তর্জালে চলছে বিতর্ক ও ক্ষোভ। শ্রোতাদের স্পষ্ট অভিযোগ, এই গানে সংযুক্ত তাহসানের অংশের সুর হুবহু মিলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পী ক্লাইরোর ‘ইমিউনিটি’ অ্যালবামের ‘সোফিয়া’ গানের সুরের সঙ্গে। অ্যালবামটি প্রকাশ হয় ২০১৯ সালের ২৬ জুলাই, এরইমধ্যে ‘সোফিয়া’ গানটি শিল্পীর ইউটিউবে ৯ কোটির বেশি ভিউ হয়েছে। নেটিজেনদের অভিযোগ ও ক্ষোভ, অর্ণব-তাহসানের মতো শিল্পীরা কেন কোক স্টুডিওর মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে এসে নকল সুর করে বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করলেন! 

যদিও এমন অভিযোগের বিপরীতে একেবারেই চুপ তাহসান। অর্ণব বলছেন, তিনি এর আগে ‘সোফিয়া’ গানটি কখনও শোনেননি! তার ভাষ্য, ‘এখন যদি মিল থাকে বা কেউ মিল পায়, পাইলো আরকি! এরকম মিল তো অনেক সময় হইতেই পারে। এটা নিয়ে বলার কিছু নাই।’

অভিযোগ খণ্ডাতে অর্ণব টেনে আনলেন চলতি সময়ের আলোচিত ছবি ‘হাওয়া’ও! তিনি বলেন, ‘‘মানুষ তো ‘হাওয়া’ ছবিরও মিল পাইলো কোরিয়ান সিনেমার সঙ্গে। এরকম অনেক কিছুই মিল পাবে। ভালো তো। আমি শুনলাম, জানলাম। ব্যাপার না। আমি যেভাবে কাজ করি, সেভাবেই করবো। আমি আমার মতো কাজ করে যাবো।’’

‘সোফিয়া’ গানটি আগে শোনেননি অর্ণব। অভিযোগ ওঠার পরেও শোনেনি বলে জানান। বলেন, ‘আমার কোনও আগ্রহ নাই গানটি শোনার।’

প্রসঙ্গত, ‘কোক স্টুডিও বাংলা সিজন ১’-এর সংগীত পরিচালক হিসেবে শুরু থেকেই কাজ করছেন সায়ান চৌধুরী অর্ণব। এরমধ্যে তার সংগীতায়োজনে অনেক পুরনো গান নতুন মাত্রা পেয়েছে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন