‘হাওয়া’র চিত্রনাট্য লেখা হলো যে গান শুনে (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০৭ আগস্ট ২০২২, ১৫:৫৬আপডেট : ০৭ আগস্ট ২০২২, ২০:০৯

সাদাসাদা কালাকালা’ গানের রেশ কাটেনি এখনও, প্রেক্ষাগৃহেও টিকিটের আকাল। গতিময় এই ‘হাওয়া’র পালে নতুন হাওয়া লাগলো আবার। এবারও ছবিটি নতুন আলোচনার জন্ম দিলো গানের মাধ্যমে।

রবিবার (৬ আগস্ট) রাত থেকে ভাইরালের পথে ‘আটটা বাজে দেরি করিস না’ নামের একটি অদ্ভুত কথার গান। বাসুদেব দাস বাউলের গাওয়া গানটির কথা-সুর শ্রোতাদের মনে দোল দিচ্ছে। সঙ্গে বোনাস মেজবাউর রহমানের চিত্রায়ণ। গানটির কথা-সুর সংগৃহীত। সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

গানটির প্রকাশ প্রসঙ্গে নির্মাতা মেজবাউর রহমান সুমন বলেন, ‘‘গানটি অনেক আগের। বাসুদেব দাস বাউল তার যৌবন বয়স থেকে গানটি গেয়ে আসছেন। আমি শুনেছিলাম প্রায় পাঁচ-ছয় বছর আগে। এই গানটি ‘হাওয়া’র স্ক্রিপ্ট লেখার সময় আমাদের অনেক শোনা হতো। বলা যায় গানটি শুনতে শুনতেই ‘হাওয়া’র চিত্রনাট্য লেখা।’’

‘হাওয়া’ সিনেমার চিত্রে সরাসরি এই গানটি সরাসরি না থাকলেও অন্যতম চরিত্র উরকেস পারকেসের মোবাইলে কিছু অংশ বাজতে শোনা যায়।

দেশের পর আগামী ১৩ আগস্ট ‘হাওয়া’ মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়া। ২ সেপ্টেম্বর মুক্তি পাবে আমেরিকা ও কানাডায়। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল প্রমুখ। ছবিটি ২৯ জুলাই মুক্তি পেয়েছে।

শুনুন ‘আটটা বাজে দেরি করিস না’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
আদম-হাওয়ার আখ্যান নিয়ে সিনেমা ‘রইদ’!
আদম-হাওয়ার আখ্যান নিয়ে সিনেমা ‘রইদ’!
রাফীর নায়িকা তুষি!
রাফীর নায়িকা তুষি!
নোয়াখালীর গল্পের সিনেমায় তুষি
নোয়াখালীর গল্পের সিনেমায় তুষি
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান