‘সাদা সাদা কালা কালা’ গেয়ে শোনালেন নায়িকা তুষি

ময়মনসিংহ প্রতিনিধি
১০ আগস্ট ২০২২, ১৬:৪৯আপডেট : ১০ আগস্ট ২০২২, ১৮:১৪

সম্প্রতি ভাইরাল হওয়া ‘হাওয়া’ সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানটি গেয়ে দর্শকদের মুগ্ধ করলেন নায়িকা নাজিফা তুষি। তার সঙ্গে কণ্ঠ মেলালেন গায়ক-দর্শকরাও।

মঙ্গলবার (৯ আগস্ট) মহানগরীর ছায়াবাণী হলে সিনেমা হল পরিদর্শনে এসে ‘হাওয়া’ টিম এভাবেই চমকে দেয় উপস্থিত দর্শকদের।

এদিন সন্ধ্যায় ‘হাওয়া’র একমাত্র নারী চরিত্র নাজিফা তুষি, গায়ক এরফান মৃধা শিবলুসহ একটি দল মহানগরীর ছায়াবাণী হল পরিদর্শনে এলে উপস্থিত দর্শকরা তাদের স্বাগত জানায়। এ সময় দর্শকদের অনুরোধে ‘সাদাসাদা কালাকালা’ গানটি গেয়ে শোনান তারা।

২৯ জুলাই মুক্তি পাওয়া ‘হাওয়া’ সিনেমাটি ময়মনসিংহে চলতি সপ্তাহেও দর্শকপ্রিয়তা ধরে রেখেছে। ছবিটি মুক্তি পাওয়ার পর থেকে ছায়াবাণী সিনেমা হল আবারও জাঁকজমকপূর্ণ হয়ে উঠেছে। এখনও সিনেমাটি দেখতে দর্শক হলে ভিড় জমাচ্ছে। এমনটাই জানায় হল কর্তৃপক্ষ।

নাজিফা তুষি বলেন, ‘এই সিনেমাটিতে অভিনয় করতে পেরে খুব খুব লাকি। যারা সিনেমা হলে আসেন না, তারাও যে হলমুখী হয়েছেন, এটা ভালো লাগছে।’

মেজবাউর রহমান সুমন পরিচালিত গভীর সমুদ্রে নির্মিত ও জেলেদের জীবনের গল্প নিয়ে ভিন্ন স্বাদের সিনেমাটি দর্শকদের আকৃষ্ট করেছে। বিশেষ করে চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, নাজিফা তুষিসহ সিনেমার কলাকুশলীদের অভিনয় দক্ষতা দর্শকদের মুগ্ধ করেছে। এমনটাই জানান হলে আগত দর্শকরা।

ছায়াবাণী সিনেমা হলের ম্যানেজার শহর আলী জানান, মুক্তি পাওয়ার পর থেকে প্রতিদিন পাঁচটি করে শো চলছে ‘হাওয়া’র। প্রতিটি শোতেই দর্শক ভিড় রয়েছে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
আদম-হাওয়ার আখ্যান নিয়ে সিনেমা ‘রইদ’!
আদম-হাওয়ার আখ্যান নিয়ে সিনেমা ‘রইদ’!
রাফীর নায়িকা তুষি!
রাফীর নায়িকা তুষি!
নোয়াখালীর গল্পের সিনেমায় তুষি
নোয়াখালীর গল্পের সিনেমায় তুষি
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প