ঢাকায় আসছেন নোরা ফাতেহি

বিনোদন রিপোর্ট
১১ আগস্ট ২০২২, ১৬:০০আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১৮:৫৯

ঢাকায় পা দিচ্ছেন ‘সাকি সাকি’, ‘দিলবার’-খ্যাত বলিউড তারকা নোরা ফাতেহি। চলতি বছরের ডিসেম্বরে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজির হবেন তিনি।

পাশাপাশি এতে নাচও পরিবেশন করবেন বলে নিশ্চিত করেছেন অনুষ্ঠানের আয়োজক শাহজাহান ভূঁইয়া। তিনি জানান, ঢাকার এক কনভেনশন হলে পুরস্কার বিতরণীর আয়োজনটি হবে। নোরার সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি অনুষ্ঠানটি হবে। 

মরক্কোর বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। পাঁচ বছর আগে বলিউড অভিষেক হয় এই তারকার। এরপর দ্রুতই তাক লাগিয়েছেন ২৮ বছর বয়সী এই শিল্পী। বলিউডের আইটেম গার্ল হিসেবে স্বীকৃতি পেয়েছেন। তাকে নৃত্যশিল্পী হিসেবেও সমান কদর করা হয়।

নোরা

‘বাহুবলী: দ্য বিগিনিং’, ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘বাটলা হাউস’  ‘ভারত’ নামের হিন্দি ছবিতে তিনি কাজ করেছেন। 

এছাড়াও নোরা তেলেগু, মালয়ালম ও তামিল ছবিতেও আলো ছড়াচ্ছেন। সমান তালে কাজ করছেন ছোট পর্দা ও ইউটিউব চ্যানেলের জন্য। মিউজিক ভিডিও ও অনুষ্ঠানের অতিথি হিসেবে তাকে প্রায়ই পর্দায় দেখা যায়।
‘বিগ বস ৯’, ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ অন্যান্য রিয়েলিটি শোতেও তিনি নিয়মিতই উপস্থিত হয়েছেন। 

/এম/এমওএফ/
সম্পর্কিত
লস অ্যাঞ্জেলেসের দাবানলে আটকে পড়েছেন নোরা
লস অ্যাঞ্জেলেসের দাবানলে আটকে পড়েছেন নোরা
ট্রেনেই ছুটলেন নোরা, কার জন্য?   
ট্রেনেই ছুটলেন নোরা, কার জন্য?  
বলিউডে নোরার ভয়ংকর জীবন নিয়ে তথ্যচিত্র
বলিউডে নোরার ভয়ংকর জীবন নিয়ে তথ্যচিত্র
বিখ্যাত কোম্পানির সঙ্গে চুক্তি, উচ্ছ্বসিত নোরা ফাতেহি
বিখ্যাত কোম্পানির সঙ্গে চুক্তি, উচ্ছ্বসিত নোরা ফাতেহি
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প