ভাইরাল ‘ব্যবসার পরিস্থিতি’: গল্পটা আলী হাসানের জীবনের

বিনোদন রিপোর্ট
১২ আগস্ট ২০২২, ২০:১৫ আপডেট : ১২ আগস্ট ২০২২, ২১:৪১

‌‘চলো নিরালায়’ আর ‘সাদা সাদা কালা কালা’র চলমান জ্বর ঘাম দিয়ে ছাড়িয়ে দিলো ‘ব্যবসার পরিস্থিতি’ নামের একটি গান। শুক্রবার (১২ আগস্ট) বাদজুমা থেকে গানটি রীতিমতো ভাইরাল। 

যে গানের মধ্য দিয়ে উঠে এসেছে একজন ব্যবসায়ীর করুণ পরিস্থিতি। যে পরিস্থিতির সঙ্গে শ্রোতারাও যেন একাত্মতা প্রকাশ করেছেন। তাই তো হঠাৎ করেই সংগীতবোমায় পরিণত হলো র‌্যাপ গান ‌‘ব্যবসার পরিস্থিতি’। 

শুক্রবার গানটি প্রকাশ করে জি সিরিজ। এটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন নারায়ণগঞ্জের হার্ডওয়্যার ব্যবসায়ী আলী হাসান! ভিডিওতে অভিনয়ও করেছেন নিজেই। বলছেন, তিনি নিজেও একজন ব্যর্থ হার্ডওয়্যার দোকানের মালিক। ৮ মাস আগে দোকান বন্ধ করে দিতে বাধ্য হন। সেই অভাব আর অভিজ্ঞতা থেকেই এই গানটি তৈরি করেন। 

আলী হাসান বলেন, ‘বাবার অসুস্থতার কারণে নারায়ণগঞ্জের পারিবারিক হার্ডওয়্যার দোকানের হাল ধরেছিলাম। লোকসানের মুখে বহু বছরের স্মৃতিবিজড়িত সেই ব্যবসা আট মাস আগে গুটিয়ে নিয়েছি। এই গান ভাইরাল করার জন্য আমি করিনি। বরং নিজের পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করেছি। দেড় বছর আগে আমার দোকানে বসেই গানটি লিখেছি।’

কিন্তু ব্যবসা বন্ধ করে অর্থসংকটে পড়েন আলী হাসান। ফলে গানটির কথা-সুর নিজের ভেতরে তৈরি হলেও সেটি রেকর্ডিং আর শুটিংয়ের জন্য প্রয়োজন টাকা। তাই গানটির কাজ কয়েক মাস ধরে আটকে ছিল। তিন মাস আগে টাকা জোগাড় করে গানটির রেকর্ডিং করেছেন। শুটিং করেছেন নারায়ণগঞ্জের আদর্শনগরে এক বন্ধুর হার্ডওয়্যার দোকানে।

‘ব্যবসার পরিস্থিতি’ গানে হাসান আলীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন সাদি, মানাম, আমিন আলী, উদয়, রাকিব হাসান, মারুফ, সিয়াম হাওলাদার ও রিজন। তাদের নিয়ে অসাধারণ ভিডিওটি পরিচালনা করেছেন স্বাক্ষর।

বাবার দোকানের হাল ধরলেও ২০১০ সাল থেকে র‍্যাপ গানের সঙ্গে যুক্ত হাসান। বেশ কয়েকটি কনসার্টেও অংশ নিয়েছেন। যদিও সাংসারিক অভাব আর ব্যবসার খারাপ পরিস্থিতির কারণে সেদিকেও সময় দিতে পারেননি এই র‌্যাপার।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
মা হওয়ার আভায় ঝলমল কিয়ারা, সিদ্ধার্থকে ছাপিয়ে ‘মাম্মা গ্লো’
মা হওয়ার আভায় ঝলমল কিয়ারা, সিদ্ধার্থকে ছাপিয়ে ‘মাম্মা গ্লো’
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
বিনোদন বিভাগের সর্বশেষ
কত মিলিয়ন ডলার সম্পত্তির মালিক ঐশ্বরিয়া?
কত মিলিয়ন ডলার সম্পত্তির মালিক ঐশ্বরিয়া?
২৬ বছরে মীর সাব্বিরের ১৫৫ নায়িকা, প্রথম নায়িকা কে ছিলেন
২৬ বছরে মীর সাব্বিরের ১৫৫ নায়িকা, প্রথম নায়িকা কে ছিলেন
প্লেব্যাক থেকে বিরতির পর নতুন গানে অরিজিৎ
প্লেব্যাক থেকে বিরতির পর নতুন গানে অরিজিৎ
শরিফুল রাজকে আইনি নোটিশ
শরিফুল রাজকে আইনি নোটিশ
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন