বিষয় হিসেবে সাংবাদিকতাকে বেছে নিলেন দীঘি

বিনোদন রিপোর্ট
১৬ আগস্ট ২০২২, ১৭:৪৮আপডেট : ১৭ আগস্ট ২০২২, ২২:৩৯

চলচ্চিত্রের চরিত্রে অনেকেই বনে যান সাংবাদিক। তবে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি শুধু পর্দায় নয়, বাস্তবেও জানতে চান এ পেশা সম্পর্কে। আর এ কারণে এবার ভর্তি হয়ে গেলেন সাংবাদিকতা বিভাগে। 

গত বুধবার (১০ আগস্ট) রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগে ভর্তি হয়েছেন তিনি। 

দীঘি গত এইচএসসি পরীক্ষায় পাস করেছিলেন। অপেক্ষা করছিলেন অনার্সে ভর্তির। আর সেখানে বেছে নিয়েছেন পছন্দের বিষয় সাংবাদিকতা। 

দীঘির ভাষ্য, ‘ফিল্ম অ্যান্ড মিডিয়া সম্পর্কে আরও বেশি জানতে চাই। আর এ কারণে সাংবাদিকতায় ভর্তি হয়েছি। যত বেশি জ্ঞান অর্জন করতে পারবো তত বেশি উন্নতি করতে পারবো। সাংবাদিকতা আমার জন্য অ্যাডিশনাল মজার ব্যাপার।’

এতে বাবারও মত আছে বলে জানান দীঘি। তিনি আরও বলেন, ‘বাবাকে বলেছিলাম এই বিষয়ে পড়তে আগ্রহী। সে কারণে তিনি বরাবরের মতো আমার মতকে প্রাধান্য দিয়েছেন। আমি যেমন খুশি, বাবাও তেমন খুশি হয়েছেন।’

দীঘি চলতি বছর রাজধানীর স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে ৩.৭৫ পেয়ে এইচএসসি পাস করেছেন। 

অন্যদিকে, একসময়ের শিশুশিল্পী দীঘি বর্তমানে নায়িকা হিসেবে কাজ করছেন। এ ভূমিকায় তার দুটি ছবি ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ মুক্তি পেয়েছে। এছাড়া চরকিতে মুক্তি পায় তার অভিনীত প্রথম ওয়েব ফিল্ম ‘শেষ চিঠি’। 

/এম/এমওএফ/
সম্পর্কিত
সিনেমা ইন্ডাস্ট্রির অপ্রকাশিত গল্প নিয়ে সিনেমা!
সিনেমা ইন্ডাস্ট্রির অপ্রকাশিত গল্প নিয়ে সিনেমা!
উত্তর আমেরিকায় দারুণ সূচনা
উত্তর আমেরিকায় দারুণ সূচনা
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
রবীন্দ্রনাথের গল্পে সিনেমা, প্রথমবার জুটি বাঁধছেন ইমন-দীঘি   
রবীন্দ্রনাথের গল্পে সিনেমা, প্রথমবার জুটি বাঁধছেন ইমন-দীঘি   
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?