সিনেমা ইন্ডাস্ট্রির অপ্রকাশিত গল্প নিয়ে সিনেমা!

বিনোদন রিপোর্ট
২৯ মে ২০২৫, ১৪:৫০ আপডেট : ২৯ মে ২০২৫, ১৪:৫০

ইমতিয়াজ খান জনপ্রিয় একজন চিত্রনায়ক। তার বিয়ের ঘোষণার রাতে, অ্যাক্সিডেন্ট হয় রাশা নামের এক তরুণীর। কেউ কেউ বলে, রাশা আসলে নিজেই আত্মহত্যা করতে চেয়েছে। কারণ ইমতিয়াজের সাথে রাশার ছিল গোপন সম্পর্ক। বিনোদন সাংবাদিক নাদিয়া এ নিয়ে প্রশ্ন করতে গেলে ঘটে বিপত্তি! তার ওপর আসে ডেথথ্রেট।

নাদিয়া বুঝতে পারে, যা চোখের সামনে দেখা যাচ্ছে তারচেয়েও বড় কোনও ঘটনা ঘটছে ভেতরে ভেতরে। লুকোচুরি খেলছে আশেপাশের প্রতিটি চরিত্র। মরতে মরতে বাঁচে রাশা। অন্যদিকে নাদিয়াকে দাঁড়াতে হয় মৃত্যুর মুখোমুখি।

জীবন নাকি মৃত্যু, কাকে বেছে নেবে তারা? এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘হাইড এন সিক’। ‘হাইড এন সিক‘ ওয়েব ফিল্মের পোস্টার ‘হাইড এন সিক’ ওয়েব ফিল্মটি সম্পর্কে পরিচালক হিমি বলেন, ‘থ্রিলারধর্মী এই গল্পে এমন একটি বিষয়ের অবতারণা করা হয়েছে, যা আমাদের সমাজে ঘটলেও থাকে অপ্রকাশিত। কিন্তু আমরা এখন এই ট্যাবু ভাঙতে চাই।’

বলা প্রয়োজন, মাহমুদুর রহমান হিমির পরিচালনায় ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন তানজিন তিশা, দিঘী, চমক, জিয়াউল রোশান, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার প্রমুখ।

উল্লেখ্য, আহমেদ খান হীরকের গল্প ও চিত্রনাট্যে ওয়েব ফিল্মটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে-তে।

/সিবি/
সম্পর্কিত
তানজিন তিশাকে এবার আইনি নোটিশ, আপত্তিকর ছবি-ভুল তথ্য ছড়ানোর অভিযোগ
তানজিন তিশাকে এবার আইনি নোটিশ, আপত্তিকর ছবি-ভুল তথ্য ছড়ানোর অভিযোগ
সিনেমায় অনিশ্চয়তা, মামলার চাপে তানজিন তিশা!
সিনেমায় অনিশ্চয়তা, মামলার চাপে তানজিন তিশা!
তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ, আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ
তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ, আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ
শাড়ি আত্মসাতের মামলা: তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
শাড়ি আত্মসাতের মামলা: তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
বিনোদন বিভাগের সর্বশেষ
শাকিবের পাকিস্তানি নায়িকা, কে এই কিনজা হাশমি
শাকিবের পাকিস্তানি নায়িকা, কে এই কিনজা হাশমি
নতুন সিনেমায় লারা, অভিনয়ে নিয়মিত হতে চান নায়িকা
নতুন সিনেমায় লারা, অভিনয়ে নিয়মিত হতে চান নায়িকা
‘বিগ বস বাংলা’র ঘরে ভূতের হানা, আতঙ্কিত প্রতিযোগীরা
‘বিগ বস বাংলা’র ঘরে ভূতের হানা, আতঙ্কিত প্রতিযোগীরা
নায়ক থেকে খলনায়ক, যেভাবে বদলে গেল রাজীব, ডিপজল ও মিশার ক্যারিয়ার
নায়ক থেকে খলনায়ক, যেভাবে বদলে গেল রাজীব, ডিপজল ও মিশার ক্যারিয়ার
ডিপফেকের শিকার জাহ্নবী কাপুর ও কীর্তি সুরেশ, কঠোর আইন প্রণয়নের দাবি
ডিপফেকের শিকার জাহ্নবী কাপুর ও কীর্তি সুরেশ, কঠোর আইন প্রণয়নের দাবি