গাজী মাজহারুল আনোয়ারের প্রয়াণ

‘আকাশের নক্ষত্রের সাথে যোগ দিতে চলে গেলো আরেকটি নক্ষত্র’

বিনোদন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২২, ২০:৪০আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১৫:২৯

কিংবদন্তি গীতিকবি, চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কণ্ঠশিল্পী রুনা লায়লা। এই মৃত্যুকে তিনি মনে করেন, ‌আকাশের নক্ষত্রের সাথে যোগ দিতে চলে গেলো আরেকটি নক্ষত্র।

৪ সেপ্টেম্বর সন্ধ্যায় ফেসবুকে উপমহাদেশের নন্দিত এই কণ্ঠশিল্পী গাজী মাজহারুল আনোয়ারের সঙ্গে একটি ছবি শেয়ার করে কথাটি লিখেছেন। ওই পোস্টে রুনা লায়লা আরও বলেন, ‘আকাশের অন্যান্য নক্ষত্রের সাথে যোগ দিতে আমাদের ছেড়ে চলে গেলো আরেকটি নক্ষত্র। তিনি রেখে গেছেন অসংখ্য গান, যা তার লেখা।’

রুনা লায়লা মনে করেন, ‘আগামীতে বছরের পর বছর ধরে এসব গান আমাদের মনে থাকবে এবং আগামী প্রজন্ম গাইবে।’ 

এই শোকবার্তার শেষে রুনা লায়লা লিখেছেন, ‘সৃষ্টিকর্তা তার আত্মাকে চিরশান্তিতে রাখুক। আমিন।’

রবিবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন গাজী মাজহারুল আনোয়ার। ভোরে বাসার বাথরুমে অজ্ঞান হয়ে পড়ে গেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই কিংবদন্তিকে। এরপর সকাল সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

গাজী মাজহারুল আনোয়ারের ছেলে সরফরাজ আনোয়ার উপল জানিয়েছেন, সোমবার বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। সেখানে তিনি তার মায়ের কবরে শায়িত হবেন। এর আগে সকাল ১১টায় এই গীতিকবির মরদেহ শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে; এরপর নেওয়া হবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি)। সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নেওয়া হবে গুলশান আজাদ মসজিদে।

গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি লিখে গেছেন ২০ হাজারের মতো গান।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
‘মিনার ই দিল্লি’ পুরস্কার গ্রহণ করেই শুনলেন নিজের মৃত্যুর গুজব
‘মিনার ই দিল্লি’ পুরস্কার গ্রহণ করেই শুনলেন নিজের মৃত্যুর গুজব
‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা
১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা
রুনা লায়লার জন্মদিনে ‘কোক স্টুডিও বাংলা’র গান ও নতুন উপন্যাস
রুনা লায়লার জন্মদিনে ‘কোক স্টুডিও বাংলা’র গান ও নতুন উপন্যাস
এলিটার কণ্ঠে রুনা লায়লার গান
এলিটার কণ্ঠে রুনা লায়লার গান
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প