কোরিয়ান যুবককে বিয়ে করলেন ঢাকাই মডেল

বিনোদন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২২, ১৯:৩৯ আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩৮

কোরিয়ান যুবক জিনবো চৈ বাংলাদেশে আসেন চাকরির সুবাদে। একটি এনজিওর হয়ে পার্বত্য অঞ্চলে কাজ করেন তিনি। প্রথমে ভিনদেশে মন বসছিল না জিনবোর। কিন্তু যখন তার পরিচয় হলো এক তরুণীর সঙ্গে, তখন গল্পটা পাল্টে গেলো। সেই বদলে যাওয়া গল্প এখন পরিণতি পেয়েছে বিয়ের মাধ্যমে।

জিনবো চৈ যাকে বিয়ে করেছেন, তিনি আফরিনা রাজিয়া তৃণ। তবে শোবিজ জগতে তৃণ নামেই পরিচিত এই মডেল। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার শুটিং ক্লাবে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে জমকালো আয়োজনে গাঁটছড়া বাঁধেন তারা। এর আগে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে তাদের গায়ে হলুদ।

তৃণের সঙ্গে ঢাকায় পরিচয় হয়েছে বলে জানান জিনবো চৈ। এরপর সেই পরিচয় বন্ধুত্ব ও ভালোবাসায় রূপ নেয়। এই যুবকের ভাষ্য, ‘আমি তো প্রথমে বাংলাদেশে এসে থাকতেই চাইনি। মনে হয়েছিল ছয় মাসের বেশি থাকতে পারবো না। শব্দদূষণ, বায়ুদূষণ সহ্য করতে পারছিলাম না। কিন্তু তৃণের সঙ্গে পরিচয়ের পর ধারণা পাল্টেছে। এখন আমি নিজেকে বাংলাদেশিই মনে করি। আর বিয়ে করে তো এই দেশের জামাই হয়ে গেলাম।’

কোরিয়ান যুবককে বিয়ে করলেন ঢাকাই মডেল অন্যদিকে জিনবো চৈ-কে জীবনসঙ্গী হিসেবে পেয়ে দারুণ খুশি তৃণ। তিনি বলেন, ‘আমার বর খুব ভালো মনের মানুষ। এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি খুশি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, ২০১১ সাল থেকে র‍্যাম্পের নিয়মিত মুখ তৃণ। দেশ-বিদেশের বিভিন্ন র‍্যাম্পে হেঁটেছেন তিনি। পাশাপাশি কাজ করেছেন নাটক ও মিউজিক ভিডিওতে।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
প্রেমের টানে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন চীনা নাগরিক
প্রেমের টানে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন চীনা নাগরিক
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
হবু বরের কেমন সেলফি পছন্দ, জানালেন মিমি
হবু বরের কেমন সেলফি পছন্দ, জানালেন মিমি
ক্রেমলিনঘনিষ্ঠ ব্যবসায়ীর টাকায় হয়েছিল ট্রাম্প জুনিয়রের বিয়ের উৎসব
ক্রেমলিনঘনিষ্ঠ ব্যবসায়ীর টাকায় হয়েছিল ট্রাম্প জুনিয়রের বিয়ের উৎসব
বিনোদন বিভাগের সর্বশেষ
বিয়ের ১০ বছর পর নামের পরিবর্তন মার্গট রবির
বিয়ের ১০ বছর পর নামের পরিবর্তন মার্গট রবির
নায়কের স্ত্রীর পছন্দ না, সিনেমা থেকে বাদ পড়েন তাপসী
নায়কের স্ত্রীর পছন্দ না, সিনেমা থেকে বাদ পড়েন তাপসী
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
এআই অভিনেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য ফরাসি অভিনেত্রীর
এআই অভিনেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য ফরাসি অভিনেত্রীর
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ