অস্কারে যাচ্ছে ‘হাওয়া’

বিনোদন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২২, ১৩:৪১আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:৩০

প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার অস্কারে যাচ্ছে ‘হাওয়া’। মেজবাউর রহমান সুমন পরিচালিত এই সিনেমা আসন্ন ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ‘বিদেশি ভাষার চলচ্চিত্র’ বিভাগে অংশ নেবে। বাংলা ট্রিবিউনকে তথ্যটি নিশ্চিত করেছেন অস্কার বাংলাদেশ কমিটির সমন্বয়ক আব্দুল্লাহ আল মারুফ।

তিনি বললেন, “এ বছর অস্কারে যাওয়ার জন্য দুটি সিনেমা জমা পড়েছিলো। এগুলো হলো ‘কুড়া পক্ষীর শূন্যে ওড়া’ ও ‘হাওয়া’। এর মধ্য থেকে ‘হাওয়া’কে বেছে নিয়েছেন জুরি বোর্ডের সদস্যরা।”

প্রতি বছরই বাংলাদেশ থেকে অস্কারে সিনেমা পাঠানো হয়। যদিও এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কোনও অর্জনের দেখা পায়নি দেশের সিনেমা। সেই অপূর্ণতার গল্পটা কি ‘হাওয়া’র মাধ্যমে সমাপ্ত হবে? উত্তরের অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।

তবে আব্দুল্লাহ আল মারুফ জানালেন, ‘হাওয়া’র টেকনিক্যাল দিকগুলোতে মুগ্ধ হয়েছেন জুরি বোর্ডের সদস্যরা। এজন্য তারা সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী।  

‘হাওয়া’ সিনেমাটি নির্মিত হয়েছে সমুদ্রে মাছ ধরার একটি ট্রলারকে ঘিরে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সোহেল মণ্ডল, সুমন আনোয়ার প্রমুখ। এটি প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।

উল্লেখ্য, চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। ২০২৩ সালের ১২ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে এর ৯৫তম আয়োজন। এতে ২৪টি শাখায় প্রদান করা হবে পুরস্কার।

/কেআই/
সম্পর্কিত
হলিউড ছাড়ছে অস্কার, সম্প্রচার হবে ইউটিউবে!
হলিউড ছাড়ছে অস্কার, সম্প্রচার হবে ইউটিউবে!
অস্কার মঞ্চে যুদ্ধের বিরোধিতা, আলোচনায় স্প্যানিশ অভিনেতা
অস্কার মঞ্চে যুদ্ধের বিরোধিতা, আলোচনায় স্প্যানিশ অভিনেতা
অস্কারে ছক্কা হাঁকালো ডিক্যাপ্রিওর সিনেমা
অস্কারে ছক্কা হাঁকালো ডিক্যাপ্রিওর সিনেমা
অস্কার নিয়ে ভবিষ্যদ্বাণী, কে হাসবেন শেষ হাসি
অস্কার নিয়ে ভবিষ্যদ্বাণী, কে হাসবেন শেষ হাসি
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প