প্রধানমন্ত্রীকে নিয়ে তথ্যচিত্র ‘শেখ হাসিনা: আ ট্রু লেজেন্ড’

বিনোদন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২২, ১৫:১৬আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪১

দু’দিন পরই (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। বিশেষ দিনটিকে সামনে রেখে উন্মুক্ত করা হয়েছে তথ্যচিত্র ‘শেখ হাসিনা: আ ট্রু লেজেন্ড’। প্রযোজনা প্রতিষ্ঠান বৈষ্টমীর ইউটিউব চ্যানেলে সম্প্রতি এটি প্রকাশ হয়েছে।

তথ্যচিত্রটি নির্মাণ করেছেন আয়শা এরিন। তিনি বললেন, ‘বিদেশি গণমাধ্যম যেভাবে শেখ হাসিনার জীবন পরিক্রমাকে দেখে, সেটা স্থান পেয়েছে এখানে। এছাড়া একজন শেখ হাসিনা কী কী গুণের সুবাদে অদম্য সত্তা হয়ে উঠেছেন, তা তুলে ধরা হয়েছে।’

কে এইচ এন রিসার্চ টিম (বাংলাদেশ), ডিডি রিসার্চ (ইউরোপভিত্তিক) ও আইডিয়াল থিংকারস অ্যাসোসিয়েশনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তথ্যচিত্রটি নির্মাণ করেছে বৈষ্টমী। ৪০ মিনিট দৈর্ঘ্যের এই প্রামাণ্যচিত্রের শুটিং হয়েছে বাংলাদেশ ও ইউরোপের বিভিন্ন স্থানে।

নির্মাতা আয়শা বলেন, ‘শেখ হাসিনাকে যথাযথভাবে প্রজন্মের কাছে তুলে ধরার জন্যই এই প্রয়াস। খুবই স্বল্প বাজেটে আমাদের নিজস্ব অর্থায়নে বাংলাদেশের জন্য এই কাজটি করতে পেরেছি বলে বৈষ্টমী পরিবার আনন্দিত।’

এর আবহ সংগীত পরিচালনা করেছে নবান্ন ব্যান্ড ও কেএইচএন টিউন। এছাড়া এতে ব্যবহার করা হয়েছে রেজওয়ানা চৌধুরী বন্যা ও কৃষ্ণকলির গাওয়া দুটি গান। দুটি কবিতাও আছে প্রাসঙ্গিকভাবে।

উল্লেখ্য, এর আগে শেখ হাসিনাকে নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র বানিয়েছিলেন পিপলু আর খান। ২০১৮ সালে মুক্তি পাওয়া চিত্রটির নাম ‘হাসিনা: আ ডটারস টেল’।

‘শেখ হাসিনা: আ ট্রু লেজেন্ড’-এর লিংক:

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছালো
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছালো
শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে: তথ্য উপদেষ্টা
শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে: তথ্য উপদেষ্টা
রাজবাড়ীতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের পোস্টার, নৌকায় মিছিল
রাজবাড়ীতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের পোস্টার, নৌকায় মিছিল
‘গায়েবি স্ত্রী’ বানিয়ে মামলা: শেখ হাসিনাসহ সব আসামির অব্যাহতির সুপারিশ
‘গায়েবি স্ত্রী’ বানিয়ে মামলা: শেখ হাসিনাসহ সব আসামির অব্যাহতির সুপারিশ
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন