আরও পাঁচ বছর প্রতিদিন সিসিমপুর

বিনোদন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২২, ১৪:১০আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ১৪:১০

শিশুদের বিনোদন ও শিক্ষামূলক অনুষ্ঠান সিসিমপুর। দীর্ঘদিন ধরে এটি প্রচার হয়ে আসছে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)। নতুন এক চুক্তি অনুসারে, আরও পাঁচ বছর বিটিভিতে চলবে এই অনুষ্ঠান। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি বাংলাদেশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়, বাংলাদেশ টেলিভিশন এবং সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ-এর মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। এতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে শিশু একাডেমির মহাপরিচালক মোঃ শরিফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পক্ষে মহাপরিচালক মোঃ সোহরাব হোসেন এবং সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ-এর পক্ষে কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ শাহ আলম চুক্তিতে স্বাক্ষর করেন।

নতুন চুক্তি অনুযায়ী, আগামী পাঁচ বছর প্রতিদিন বিটিভিতে সিসিমপুর সম্প্রচার হবে। এর সম্প্রচার ব্যয় বহন করবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়। অনুষ্ঠানটি নির্মাণে আর্থিক সহায়তা দেয় ইউএসএআইডি, বাংলাদেশ।

উল্লেখ্য, শুধু দেশেই নয়, সিসিমপুর আন্তর্জাতিক অঙ্গনেও সুনাম কুড়িয়েছে। ২০২২ সালে শিশুতোষ অনুষ্ঠানের জন্য বিশ্বজুড়ে সমাদৃত কিডস্ক্রিন অ্যাওয়ার্ড অর্জন করেছে অনুষ্ঠানটি।

২০০৫ সালের ১৫ এপ্রিল থেকে নিরবচ্ছিন্নভাবে বিটিভিতে সম্প্রচার হয়ে আসছে সিসিমপুর। আগামী পাঁচ বছরে টিভির পাশাপাশি এর ডিজিটাল ও বিদ্যালয়ভিত্তিক কার্যক্রমও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

/কেআই/
সম্পর্কিত
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখাতে লাগবে ২০০ কোটি টাকা!
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখাতে লাগবে ২০০ কোটি টাকা!
বিটিভির প্রকল্পে দুর্নীতি: দুদকের অনুসন্ধানে সাবেক মন্ত্রী ও প্রকৌশলী সিন্ডিকেট 
বিটিভির প্রকল্পে দুর্নীতি: দুদকের অনুসন্ধানে সাবেক মন্ত্রী ও প্রকৌশলী সিন্ডিকেট 
স্বাধীনতা দিবসে বিটিভি সেজেছে যেভাবে
স্বাধীনতা দিবসে বিটিভি সেজেছে যেভাবে
বিটিভির ‘আড্ডা’য় ববিতা
বিটিভির ‘আড্ডা’য় ববিতা
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প