খেলা দেখতে লন্ডনে অর্জুন-মালাইকা

বিনোদন ডেস্ক
০৬ অক্টোবর ২০২২, ১৬:৩৭ আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ১৬:৩৭

প্রেম নিয়ে রাখঢাকে বিশ্বাস করেন না বলিউড তারকা অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। দীর্ঘদিন ধরে তারা ডুবে ডুবে জল খাচ্ছেন ঠিকই, তবে গোপনে নয়; প্রকাশ্যে। যদিও এখনও গাঁটছড়া বাঁধেননি, তবে একসঙ্গে বসবাস থেকে শুরু করে অবকাশ যাপন, সবই চলছে তাদের মধ্যে।

এদিকে সম্প্রতি প্রেমিকাকে নিয়ে লন্ডনে উড়াল দিয়েছেন অর্জুন। উদ্দেশ্য, প্রিয় ক্লাবের ফুটবল ম্যাচ স্টেডিয়ামে বসে উপভোগ করা। সেই স্বপ্ন পূরণ হয়েছে কাপুরের। জয়ের আনন্দে একা নয়, উচ্ছ্বাস করেছেন প্রেমিকা মালাইকাকে নিয়ে।

ইনস্টাগ্রামে নিজের উচ্ছ্বাস প্রকাশে কপটতা দেখাননি অর্জুন কাপুর। লন্ডনের স্টামফোর্ড ব্রিজ স্টেডিয়ামের গ্যালারিতে হাজারো দর্শকের সঙ্গে চেলসি ও এসি মিলানের ম্যাচ দেখেছেন তারা। যে ম্যাচে ৩-০ গোলে জয় পেয়েছে অর্জুনের প্রিয় দল চেলসি।

আনন্দ চিত্তে অভিনেতা লিখেছেন, ‘বাকেট লিস্টে একটি টিক দেওয়া হলো। চেলসি ক্লাবের সবাইকে ধন্যবাদ, তাকে স্টামফোর্ড ব্রিজের খেলায় নিয়ে যেতে পেরেছি।’

ইনস্টাগ্রামে একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেছেন অর্জুন। যেখানে নীল ডেনিমের সঙ্গে জ্যাকেট ও টি-শার্ট পরেছেন অর্জুন, আর মালাইকার পরনে দেখা গেলো সাদা হাই নেক সোয়েটার ও কালো ব্লেজার।

উল্লেখ্য, ২০১৭ সালে আরবাজ খানের সঙ্গে দীর্ঘ ১৯ বছরের সংসার জীবনের ইতি টানেন মালাইকা। এরপরই অর্জুনের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে। ২০১৮ সালে ল্যাকমে ফ্যাশন উইকে এই জুটিকে প্রথমবার একসঙ্গে প্রকাশ্যে দেখা যায়। যদিও তাদের বয়সের মধ্যে ১১ বছরের ব্যবধান; তবে তারা ‘প্রেম মানে না বাধা’ প্রবাদে বিশ্বাসী।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/কেআই/
সম্পর্কিত
কমছে শিক্ষার্থী, লন্ডনে একের পর এক বন্ধ হচ্ছে স্কুল
কমছে শিক্ষার্থী, লন্ডনে একের পর এক বন্ধ হচ্ছে স্কুল
লন্ডনে রাস্তায় অচেতন অবস্থায় উদ্ধার আবুধাবির রাজপরিবারের নারী
লন্ডনে রাস্তায় অচেতন অবস্থায় উদ্ধার আবুধাবির রাজপরিবারের নারী
আপত্তিকর ভিডিও ধারণ করে স্কুলছাত্রীদের ডিপফেক ছবি তৈরি: ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের কারাদণ্ড
আপত্তিকর ভিডিও ধারণ করে স্কুলছাত্রীদের ডিপফেক ছবি তৈরি: ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের কারাদণ্ড
সমকামী সাজিয়ে আশ্রয় জালিয়াতি: লন্ডনে গ্রেফতারের পর জামিনে মুক্ত বাংলাদেশি সাজ্জাদ
সমকামী সাজিয়ে আশ্রয় জালিয়াতি: লন্ডনে গ্রেফতারের পর জামিনে মুক্ত বাংলাদেশি সাজ্জাদ
বিনোদন বিভাগের সর্বশেষ
শাকিবের সঙ্গে প্রথম সিনেমা, অনিশ্চয়তায় তিশার অভিষেক
শাকিবের সঙ্গে প্রথম সিনেমা, অনিশ্চয়তায় তিশার অভিষেক
গান, চাকরি ও পড়ানো—যেভাবে সময় কাটে ‘লাগে উড়াধুরা’ গায়িকা অন্তরার
গান, চাকরি ও পড়ানো—যেভাবে সময় কাটে ‘লাগে উড়াধুরা’ গায়িকা অন্তরার
ফের পাপারাৎজিদের সতর্ক করলেন সালমান
ফের পাপারাৎজিদের সতর্ক করলেন সালমান
দিলজিতের কনসার্ট ঘিরে অনিশ্চয়তা, অনুমতি দিলো না পুলিশ
দিলজিতের কনসার্ট ঘিরে অনিশ্চয়তা, অনুমতি দিলো না পুলিশ
পরিচয় বদলে দেওয়া ভয়ংকর এক সত্তা, পর্দায় আসছে ‘ক্লেফেইস’
পরিচয় বদলে দেওয়া ভয়ংকর এক সত্তা, পর্দায় আসছে ‘ক্লেফেইস’