ভূতে ভয়, তবু ভূত চরিত্রে অভিনয়!

বিনোদন ডেস্ক
১৩ অক্টোবর ২০২২, ১৩:২৫আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১৩:২৫

দু’দিন আগে যখন ছবিটির ট্রেলার প্রকাশ হয়, তখন তাকে দেখে ভয় তো দূরে থাক, বরং ভালোলাগায় শিহরিত হয়েছে দর্শক। কারণ ভূতের রূপে যিনি দেখা দিয়েছেন, তিনি ক্যাটরিনা কাইফ। চিরচেনা ভূতের বেশে নন, আবেদনময়ী রমণী হয়ে ট্রেলার বাজিমাৎ করেছেন অভিনেত্রী। তাকে দেখে দর্শকের প্রতিক্রিয়ার সারাংশ এমন; এই ভূতের হাতে ধরা পড়তে রাজি সবাই!

সিনেমাটির নাম ‘ফোন ভূত’। নির্মাণ করেছেন গুরমিত সিং। এতে ক্যাটরিনা কাইফের সঙ্গে অভিনয় করেছেন দুই তরুণ তারকা ইশান খাট্টার ও সিদ্ধান্ত চতুর্বেদি। এটি মূলত কমেডি-হরর ঘরানার সিনেমা।

মজার ব্যাপার হলো, সিনেমায় ভূতের চরিত্রে অভিনয় করলেও বাস্তবে ভূতে ভীষণ ভয় পান ক্যাটরিনা। এমনকি কিছুদিন আগে মুক্তি পাওয়া বলিউডের হিট সিনেমা ‘ভুল ভুলাইয়া ২’ পুরোপুরি দেখতে পারেননি তিনি; কারণ এটি ভৌতিক গল্পে নির্মিত।

এক সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেন, “ভূতের সিনেমা দেখতে খুব একটা ভালো লাগে না। বলা চলে, দেখতে পারি না। আমি ‘ভুল ভুলাইয়া ২’ শেষ করতে পারিনি। আমি চোখ ঢেকে ফেলতে বাধ্য হয়েছি। যখন টাবু স্ক্রিনে আসেন এবং আমি জানি যে এখানে হাস্যরসও আছে, কিন্তু তারপরও খুব ভয়ানক লাগে।”

‘ফোন ভূত’ সিনেমায় অভিনয় করতে গিয়ে ভয় লাগেনি? এমন প্রশ্নের জবাবে ক্যাটের ভাষ্য, ‘না। কারণ আমরা ওরকম কোনও লোকেশনে শুটিং করিনি। সিনেমায় আমিও ভূত, তাই না? কিন্তু আমি নিজেকে ভয় পাচ্ছি না। আমি যখন ওদেরকে (ইশান-সিদ্ধান্ত) ভয় দেখানোর জন্য আসছি, তখন সবাই হাসছে! আমাদের সিনেমায় আরও অনেক কৌতুক অভিনেতা আছেন। আমার মনে হয়, এটি মূলত কমেডি সিনেমা।’

উল্লেখ্য, এই সিনেমায় আরও অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, শিবা চাড্ডা, নিধি বিশত, কেদার শঙ্কর, মানুজ শর্মা প্রমুখ। আগামী ৪ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/কেআই/
সম্পর্কিত
ভিকির সমালোচক ক‍্যাট, কিন্তু…
ভিকির সমালোচক ক‍্যাট, কিন্তু…
ভিকি একজন চমৎকার বক্তা ও শ্রোতা: ক্যাটরিনা কাইফ  
ভিকি একজন চমৎকার বক্তা ও শ্রোতা: ক্যাটরিনা কাইফ  
ভিকি-তৃপ্তির ভিডিও দেখে ভক্তদের দুশ্চিন্তা ক্যাটরিনাকে নিয়ে!
ভিকি-তৃপ্তির ভিডিও দেখে ভক্তদের দুশ্চিন্তা ক্যাটরিনাকে নিয়ে!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প