কথা না বলে শার্টের আশ্রয় নিলেন ক্যাট

বিনোদন ডেস্ক
১৮ অক্টোবর ২০২২, ১৭:১৪আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১৭:২২

পাক্কা এক বছর পর বড় পর্দায় ফিরছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। এর মধ্যে ঘটে গেছে অনেক কিছু। প্রেমিক-অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে সেরে নিয়েছেন বিয়ে। শুরু করেছেন সংসার জীবন। আবার গেছেন হানিমুনেও। সবকিছু সামলে কাজেও সরব। আগামী নভেম্বরেই মুক্তি পাচ্ছে অভিনেত্রীর নতুন সিনেমা ‘ফোন ভূত’।
 
সম্প্রতি সিনেমাটির ট্রেলার প্রকাশ হয়েছে। এরপর থেকেই শুরু হয়েছে প্রচারণা। যার অংশ হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন ক্যাটরিনা ও সহশিল্পীরা।
 
এর ফাঁকে সোশ্যাল মিডিয়ায় আকর্ষণীয় ছবি শেয়ার করে ভক্তদের সঙ্গে যুক্ত থাকছেন অভিনেত্রী। মঙ্গলবার (১৮ অক্টোবর) দুটো নতুন ছবি পোস্ট করেছেন ক্যাট। যেখানে তাকে নানা রঙের লেখায় ভরা একটি শার্ট ও হলুদাভ প্যান্টে দেখা গেছে।
 
ছবির ক্যাপশনে ক্যাটরিনা জানালেন, তার অনেক কিছুই বলার ছিলো। কিন্তু মুখ ফুটে সেটা না বলে শার্টের আশ্রয় নিয়েছেন। লিখেছেন, ‘অনেক কিছু বলার ছিলো। তাই সেগুলো আমি শার্টে রেখে দিলাম।’

বলাই বাহুল্য, ক্যাটরিনার এই চমকপ্রদ লুকে মজে গেছেন তার ভক্তরা। মাত্র তিন ঘণ্টায় এ পোস্টে প্রায় ৫ লাখ রিঅ্যাকশন আর মন্তব্যের সংখ্যা ছাড়িয়েছে আড়াই হাজার। 

উল্লেখ্য, ‘ফোন ভূত’ ক্যাটরিনার প্রথম হরর-কমেডি ঘরানার সিনেমা। এটি নির্মাণ করেছেন গুরমিত সিং। এতে ক্যাটরিনার সঙ্গে অভিনয় করেছেন ইশান খাট্টার ও সিদ্ধান্ত চতুর্বেদী। আগামী ৪ নভেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/কেআই/এমএম/
সম্পর্কিত
ভিকির সমালোচক ক‍্যাট, কিন্তু…
ভিকির সমালোচক ক‍্যাট, কিন্তু…
ভিকি একজন চমৎকার বক্তা ও শ্রোতা: ক্যাটরিনা কাইফ  
ভিকি একজন চমৎকার বক্তা ও শ্রোতা: ক্যাটরিনা কাইফ  
ভিকি-তৃপ্তির ভিডিও দেখে ভক্তদের দুশ্চিন্তা ক্যাটরিনাকে নিয়ে!
ভিকি-তৃপ্তির ভিডিও দেখে ভক্তদের দুশ্চিন্তা ক্যাটরিনাকে নিয়ে!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প